সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালতের হস্তক্ষেপ জরুরি : প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে দেশের আদালতগুলিকে অবশ্যই সক্রিয় ভূমিকা নিতে হবে—সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। মানবাধিকার ও সবার জন্য নিরাপদ জল সুনিশ্চিত করার ওপর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মানবাধিকার কমিশন ও বিচারব্যবস্থার সমন্বয়ের ওপর জোর দেন।

প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে বিচারব্যবস্থার হস্তক্ষেপ করা অপরিহার্য। পাশাপাশি তিনি মানবাধিকার কমিশনগুলির দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন, কমিশনের উচিত যে কোনও অভিযোগকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা, প্রশাসনিক বা পরিকাঠামোগত ব্যর্থতা চিহ্নিত করা এবং প্রতিকারের পথ দেখানো।

তিনি আরও যোগ করেন, সমাজের অনেক সমস্যা বা মানুষের অধিকার হরণের বিষয় প্রায়শই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। সেই সব অদৃশ্য ও উপেক্ষিত বিষয়গুলি যাতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নজর এবং সমাধান পায়, তা নিশ্চিত করার ক্ষেত্রে মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =