পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি : অমিত শাহ

কলকাতা : তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক জনসভায় অমিত শাহ বলেন, “বাংলায় দুর্নীতিই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তোলাবাজি ব্যাপক আকার ধারণ করেছে এবং বাংলার মানুষ দুর্দশার অতল গহ্বরে তলিয়ে গেছে। অনুপ্রবেশ এতটাই বেড়ে গেছে যে, বাংলার অস্তিত্বই এখন হুমকির মুখে। এই সবকিছু থামানোর একটাই উপায়: প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার গঠন করা।”

অমিত শাহ বলেন, “এবার ভয় পাবেন না; বাংলার ভোটারদের ভোট দেওয়া থেকে আটকানোর সাহস কোনও গুন্ডার নেই। এবার নির্ভয়ে ভোট দিন, এবং শুধু তৃণমূল-কে পরাজিত করলেই হবে না। একে শিকড়সুদ্ধ উপড়ে ফেলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে।” অমিত শাহ আরও বলেন, “নির্বাচনের আগেই আমি প্রায় পুরো বাংলা ঘুরে এসেছি।

বাংলার প্রতিটি কোণায় একটিই আওয়াজ: মমতার সরকার বদলাও। বাংলার সমগ্র জনগণ তোলাবাজিবাজি, তৃণমূল সরকারের গুন্ডামি, নারীদের নিরাপত্তাহীনতা, প্রতিদিনের বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে অতিষ্ঠ; যুবসমাজ বেকারত্ব এবং তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ। বাংলার মানুষ এখন মহান পশ্চিমবঙ্গে পরিবর্তনের দাবি জানাচ্ছে; মোদীজির নেতৃত্বে এখানে একটি বিজেপি সরকার গঠন করতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =