পশ্চিম এশিয়ায় সংঘাত, যুদ্ধের ফের আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ৪০টি দুষ্প্রাপ্য পেট্রোরাসায়নিক পণ্যের আমদানি শুল্ক শূন্য করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোরাসায়নিক কাঁচামাল ও উপাদানের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলি —যেমন প্লাস্টিক, প্যাকেজিং, বস্ত্রশিল্প, ঔষধশিল্প, রাসায়নিক দ্রব্য, মোটরগাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য উৎপাদন ক্ষেত্র বিশেষভাবে উপকৃত করবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং এর ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের পরিপ্রেক্ষিতে, আগামী ৩০ জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রোরাসায়নিক পণ্যসমূহের ওপর সম্পূর্ণ শুল্ক মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =