কলকাতা : মঙ্গলবার সকালে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের স্বাস্থ্য পরিষেবাসহ বহু জনকল্যাণকর প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠন হওয়ার পর আয়ুষ্মান ভারত সহ কেন্দ্র সরকারের প্রতিটি জনমুখী প্রকল্প সমাজের সমস্ত বর্গের প্রান্তিক মানুষের কাছে কোনো রকম বাধা ছাড়াই পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পশ্চিমবঙ্গ আবার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও জনকল্যাণের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।”
প্রধানমন্ত্রীর সমাজ মাধ্যমে দেওয়া একটি বার্তা শেয়ার করে এই পোস্ট করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জির আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, মঙ্গলবার সকালে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “পশ্চিমবঙ্গের আমার ভাই-বোনদের কল্যাণই সর্বাগ্রে। আমি অত্যন্ত আনন্দিত যে, রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যা সর্বোচ্চ মানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। একই সঙ্গে, এই ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করবে।”

