জ্ঞানেশের মামলায় সুপ্রিম কোর্টে জমা পড়ল কমিশনের রিপোর্ট, দাবি মতানৈক্য নেই

নয়াদিল্লি : এসআইআর, ফর্ম ৬ থেকে শুরু করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া-একাধিক অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের

হওয়া মামলায় রিপোর্ট জমা দিল মুখ্য নির্বাচন কমিশন দফতর(সিইসি)।

একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে এদিন একটি হলফনামা জমা দেয় নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে কমিশন। তাঁদের দাবি, কমিশনের অন্দরে মতবিরোধ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। অভিযোগ সরাসরি খারিজ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা জমা দিয়ে তাঁদের দাবি, কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও মতান্তর নেই।

মঙ্গলবার শীর্ষ আদালতে এসআইআর সংক্রান্ত মামলার শুনানির আগে এই হলফনামা জমা পড়ে।

অন্যান্য অভিযোগগুলিতেও কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

সমগোত্রীয় একাধিক মামলা একত্রিত করে মঙ্গলবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।

মুখ্য নির্বাচন কমিশনারের কার্যপদ্ধতি এবং এসআইআর-সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার জমা দেয় কমিশন। সেখানে বলা হয়, উত্থাপিত অভিযোগগুলি সম্পূর্ণভাবে একটিমাত্র সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে করা হয়েছে।

কমিশন স্পষ্ট করেছে, কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত, পরামর্শ, পর্যবেক্ষণ, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা প্রশ্ন – সবকিছুই বিবেচনা করা হয়। সুতরাং, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের মতামতও বিবেচনায় থাকে। এভাবে

এই বিতর্কে এদিন সিইসি-র স্বস্তি পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =