রামমন্দিরের প্রণামী সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

অযোধ্যা : অযোধ্যার রাম মন্দিরে তথাকথিত দান (প্রণামী) চুরির মামলার তদন্ত সম্পন্ন হয়েছে| তারপরেই বুধবার ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গেছে, এ দিন পুলিশ প্রায় ৭৪ হাজার পাতার চার্জশিট পেশ করেছে। তদন্তে উঠে আসা সিসি ক্যামেরার ফুটেজ, অভিযুক্তদের বয়ান, উদ্ধার হওয়া সামগ্রী এবং ইলেকট্রনিক তথ্য-প্রমাণকে এই মামলার মূল ভিত্তি করা হয়েছে।

মামলার তদন্তকারী আধিকারিক, অযোধ্যার সার্কেল অফিসার (সিও) আশুতোষ তিওয়ারি জানিয়েছেন, ২৭ এপ্রিল থেকে ৫ জুনের মধ্যে দানের টাকা বের করা বা লুকোনোর সঙ্গে সম্পর্কিত ১০৫টিরও বেশি ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্তদের গতিবিধি ও অন্যান্য তথ্যের সঙ্গে এই ফুটেজ মিলিয়ে তদন্ত করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ৮ অভিযুক্তের বিরুদ্ধেই পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =