কলকাতা : রাজ্যে বেকারত্ব কমেছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ছেলে-মেয়েদের সাবলম্বী করার ওপর জোর দেওয়া হচ্ছে। শনিবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেন, ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আরও ছেলে-মেয়ে নিজের পায়ে দাঁড়ান। তাঁর কথায়, ‘‘৪০ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা রয়েছে। পরিযায়ী শ্রমিকেরা চাইলে সুযোগ […]
Category Archives: রাজ্য
মালদা : মালদার গাজোল শহর ও গাজোল ব্লকের একাধিক এলাকায় বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখের দাবিতে পোস্টার পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা’ লেখা থাকায় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, গাজোল থানা সংলগ্ন একটি বিশ্রামাগারের দেওয়ালে এবং আলামপুরসহ ব্লকের বিভিন্ন এলাকায় একই ধরনের […]
কলকাতা : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির […]
কলকাতা : নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।’’ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের […]
কলকাতা : “পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য ₹৫,৭০০ কোটির একটি বিশেষ তহবিল গঠন করা হবে।” শুক্রবার, নারী দিবসে রাজ্য বিজেপি-র তরফে প্রেস বিবৃতিতে এই আশ্বাস দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, “এই তহবিলের মাধ্যমে জীবিকা উন্নয়ন কর্মসূচি, দক্ষতা বিকাশ, স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা, শিক্ষাগত সহায়তা এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন […]
কলকাতা : শুক্রবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দিন বলা হয়, বিভিন্ন এলাকায় এই যাত্রা প্রবেশ করতেই হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা বাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের দৃঢ় আকাঙ্ক্ষার […]
মুম্বই : অনিল আম্বানির সংস্থার একাধিক দফতরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১০ থেকে ১২টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়। মুম্বই এবং হায়দরাবাদে অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকদের ১৫টি দল এ দিন সকাল থেকে অভিযান শুরু করে। ইডি সূত্রের দাবি, রিলায়্যান্স পাওয়ারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই এই অভিযান। অভিযানের এই স্থানগুলির মধ্যে সংস্থার […]
কলকাতা : বাগুইআটিতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাকা তল্লাশি চলার সময়ে বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে আটক করে পুলিশ। তল্লাশি করতেই ওই ব্যক্তির কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ। তার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিজয় চট্টোপাধ্যায়, বয়স বছর আটচল্লিশ। পুলিশ সূত্রে জানা […]
কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন দিল্লি গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাঁর ইস্তফার পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি-কে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন থেকে তিনি তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রদবদলকে […]
কলকাতা : বিধানসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক ক্ষেত্রে বড়সড় মোড়। ইস্তফা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই এই খবর ছড়িয়ে পড়ে। প্রথমে বিভ্রান্তি থাকলেও পরে জানা যায়, খবর খাঁটি সত্যি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনন্দ বোস। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। তবে ঠিক কী […]










