নয়াদিল্লি : মুকুল রায়ের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলবাবুর পুত্র শুভ্রাংশু রায়। তাঁর আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। সঙ্গে এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা […]
Category Archives: রাজ্য
কলকাতা : “আপানার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য, কারণ আপনি যাঁর আলোয় আলোকিত অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন।” শুক্রবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এই সঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি আপনার পিসির আচার আচরণ জীবনযাত্রার ধরণে অনেক পরিবর্তন […]
কলকাতা : এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু, মতুয়া এবং রাজবংশীদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিলেন তিনি। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “তাদের নাম একতরফা বাদ দিতে পারে না। মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। […]
দুর্গাপুর : “তাণ্ডবকারীদের উদ্দেশ্য ভোটে জেতা নয়। ওরা রাজ্যকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাইছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে রূপান্তরের চক্রান্ত চলছে” এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেব কেন্দুলি মেলা থেকে ফেরার পথে পানাগড়ে চা-পানের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফারাক্কা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে […]
কলকাতা : “বাংলাদেশ থেকে সব হারিয়ে হিন্দুরা তাদের একমাত্র হোমল্যাণ্ড পশ্চিমবঙ্গে এসেছিলেন, এর পর তাঁদের ভাবতে হবে তাঁরা কোথায় যাবেন? তাই সময় থাকতে হিন্দুরা এই হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে অবিলম্বে একত্রিত হন।” ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিয়ো-সহ বৃহস্পতিবার এই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভিডিওটি উত্তরবঙ্গের ফালাকাটা থানার দেওগাঁও অঞ্চলের। […]
নয়াদিল্লি : আইপ্যাক-এর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত […]
পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার […]
কলকাতা : “ভোটব্যাংকের রাজনীতি করা কি তাঁর ইচ্ছাকৃত নীতি?” এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এক্সবার্তায় বুধবার রাতে সুকান্তবাবু লিখেছেন, l“অবৈধ অনুপ্রবেশ এখন প্রায় প্রতিটি রাজ্যই দেশের সামগ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর উদ্বেগ এবং আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। […]
গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মিলনভূমি গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে নিলেন অসংখ্য ভক্তরা। ভিড়ের স্রোতে জমজমাট হয়ে উঠল গঙ্গাসাগর, সাগরে পুণ্যস্নানের পরই কপিল মুনির আশ্রমে গিয়ে পূজার্চনাও করেন ভক্তরা। বুধবার ভোর থেকেই কার্যত পুণ্যার্থীদের দখলে চলে যায় গোটা সাগরতট। জায়গায় জায়গায় প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে। এ দিন সূর্য ওঠার […]









