Category Archives: দেশ

ধৃত ডিআরডিও-র বিজ্ঞানীর বিরুদ্ধে চার্জশিটে সামনে এল বিস্ফোরক তথ্য

দেশের গোপন নথি শত্রু দেশের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ডিআরডিও-র বিজ্ঞানী প্রদীপ কুরুলকরকে। এরপর তার বিরুদ্ধে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা বা এটিএস-এর তরফ থেকে জমা দেওয়া হল চার্জশিট। আর তথ্যপাচারের অভিযোগে ধৃত ডিআরডিও-র বিজ্ঞানী প্রদীপ কুরুলকরের বিরুদ্ধে যে চার্জশিট এটিএস আদালতের কাছে পেশ করেছে, তাতে সামনে এসেছে প্রকৃত তথ্য। এটিএস-এর দাবি, প্রদীপের […]

তেলঙ্গানায় উন্নয়ন প্রকল্পের ডালি হাতে হাজির প্রধানমন্ত্রী

তিন মাস আগেই কর্নাটকের বিধানসভা ভোটে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে বিজেপির সমস্ত রণকৌশল। কিন্তু তেলঙ্গানা বিধানসভা ভোটের আগে ফের একবার নির্বাচনী রণকৌশল নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তেলঙ্গানার ওয়ারাঙ্গলে ৬,১০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে দলীয় কর্মসূচির সূচনার পাশাপাশি রাজ্যের উন্নয়ন প্রকল্পের ডালি সাজালেন তিনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ নাগপুর-বিজয়ওয়াড়া অর্থনৈতিক করিডোর […]

করমণ্ডল-কাণ্ডে ৩ রেল আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই

ওডিশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। সূত্রের খবর, তাঁদের কর্মকাণ্ডের জেরেই এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। […]

ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, ভাঙল সেতু, বিপাকে পর্যটকরা

ফের ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হল উত্তরাখণ্ডে। এর জেরে হড়পা বান দেখা দিয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ওই জেলার ধরচুলার চল গ্রামে শুক্রবার মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। এর জেরে স্থানীয় একটি ব্রিজ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। #मौसम_अलर्ट, #जनपद_पिथौरागढ़_पुलिस#UttarakhandPolice #pithoragarhpoliceuttarakhand #मौसम_अलर्ट @DIGKUMAUN @MyPithoragarh @CityPithoragarh @uksdrf pic.twitter.com/pIQ5XMUAZu — Pithoragarh Police Uttarakhand (@PithoragarhPol) July 7, 2023 গত কয়েক দিন ধরেই […]

মণিপুরে স্কুল খুলতেই ফের চলল গুলি, দুষ্কৃতীদের হামলায় নিহত মহিলা

দু’মাস পর হিংসাদীর্ণ মণিপুরে বুধবারই স্কুল খুলেছিল। বৃহস্পতিবার সেই স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক মহিলা। পশ্চিম ইম্ফল জেলায় একটি স্কুলের বাইরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রাজ্যে সংঘর্ষের ঘটনার মধ্যেই গত সোমবার স্কুল খোলার কথা ঘোষণা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেই মতো বুধবার প্রথম থেকে অষ্টম শ্রেণির […]

এনসিপি-র প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ অজিত গোষ্ঠী

শিবসেনার পথেই এবার চলতে শুরু করেছেন মরাঠা কাকা-ভাইপো। এবার এনসিপি-ও দলের নাম ও দলীয় প্রতীক নিয়ে লড়াই শুরু করলেন তাঁরা। এ বার এনসিপির পতাকা এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’-র অধিকার দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল অজিত গোষ্ঠী। ভাইপোর এমন পদক্ষেপের সম্ভাবনা আগেই আঁচ করেছিলেন কুশলী মরাঠা রাজনীতিক শরদ। মঙ্গলবারই নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা দিয়ে […]

এসসিও বৈঠকে নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে খোঁচা মোদির

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীষ’ বৈঠকে নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনষ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের উপস্থিতিতেই মোদি নাম না করে বলেন, কিছু দেশ সীমান্ত পারের সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠেছে। এসসিও বৈঠকে এই প্রথম বার সভাপতিত্ব করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। তাঁর সভাপতিত্বে […]

ভোরে প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ল রহস্যময় ড্রোন

আজ সকালে আচমকাই ড্রোন উড়তে দেখা গেল প্রধানমন্ত্রীর বাসভবনের উপর। জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ একটি ড্রোন উড়তে দেখা যায়। কে বা কেন এই ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিছুই জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বাসভবনটি নো ফ্লাইং জনের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কোনও বিমান বা ড্রোন ওড়ানো যায় না। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা […]

ভাঙন এনসিপিতে! বিধায়কদের নিয়ে শিবসেনা-বিজেপি জোটে ভাইপো অজিত

মুম্বই: ভাঙন এবার মহরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দল এনসিপিতেও। শরদ পওয়ারের দল থেকে ৯ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন তাঁর ভাইপো অজিত পওয়ার।তিনি ছিলেন মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা। রবিবার মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে শপথ নেন অজিত-সহ অন্য এনসিপি নেতারা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের […]

২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের জল্পনার মধ্যেই শনিবার সংসদদের বাদল অধিবেশনের দিন ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। সংসদীয় মন্ত্রক সূত্রের খবর, সংসদের পুরনো ভবনে শুরু হবে বাদল অধিবেশন। সমাপ্তি হবে সংসদের নতুন ভবনে, গত ২৮ মে নতুন ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। চলবে […]