পাটনা : পাটনায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও কমবেশি আহত হয়েছেন ৪ জন। রবিবার রাতে পাটনার নূরা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে। রবিবার রাতে পাটনা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মসাউধি-নৌবতপুর সড়কের ওপর নূর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাত তখন ৯.৩০ মিনিট হবে, একটি ট্রাক ধাক্কা মারে […]
Category Archives: দেশ
ছত্তরপুর : “সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ”, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার বাঘেশ্বর ধাম চিকিৎসা ও বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন, আমাদের মন্দিরগুলি পুজোর কেন্দ্রগুলির পাশাপাশি বিজ্ঞান ও সামাজিক চেতনার কেন্দ্রও হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের ঋষিরা আমাদের আয়ুর্বেদ এবং যোগের বিজ্ঞান দিয়েছেন, […]
লখনউ : প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল পৌঁছলে উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারে। কারাগারেই মহাকুম্ভের অভিজ্ঞতা উপলব্ধি করলেন বন্দিরা, পবিত্র জল দিয়ে পুণ্যস্নান করেছেন প্রায় ৯০ হাজার বন্দি। উত্তর প্রদেশের জুড়ে ৭৫টি কারাগারে বন্দী প্রায় ৯০ হাজার বন্দিকে মহাকুম্ভের পবিত্র স্নান করার সুযোগ দেওয়া হয়েছে, ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল লখনউ, অযোধ্যা এবং আলিগড়ের বিভিন্ন শহরের জেলে […]
ওয়াশিংটন : ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল আমেরিকার এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এফবিআই-এর ডিরেক্টর হওয়া নিজের জীবনের এক বিরাট সম্মান হিসেবে উল্লেখ করেছেন প্যাটেল। গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। দুই রিপাবলিকান তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাইডেন প্রশাসনের অবসানের পর ক্রিস্টোফার রে পদত্যাগ করায় কাশ প্যাটেল তাঁর স্থলাভিষিক্ত হলেন। আমেরিকায় […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে শুক্রবার সকালে এসওইউএল (সোল) লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করেন। সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে তিনি বলেন, এমন কিছু বিষয় আছে যা হৃদয়ের খুব কাছের। আজকের এটিও তেমনই। তিনি বলেন, ভাল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সময়ের প্রয়োজনেই। তাই সোল প্রতিষ্ঠা বিকশিত ভারতের উন্নয়ন যাত্রায় একটি […]
নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা। এছাড়াও দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬ জন বিজেপি বিধায়ক। এই ৬ জন হলেন – পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র ও পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সবাইকে শপথবাক্য পাঠ করান। […]
লখনউ : মহাকুম্ভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত্যু কুম্ভ’ মন্তব্যকে স্বাগত জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার অখিলেশ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা ঠিক। তাঁর রাজ্যের লোকজনও প্রাণ হারিয়েছেন। বাংলা ও অন্যান্য রাজ্য থেকে আসা বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছেন। এফআইআরও নথিভুক্ত করা হচ্ছে না। কেন এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল? […]
নয়াদিল্লি : মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই চটেছে বিজেপি। বিতর্কিত মন্তব্যের জন্য মমতার সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার শিবরাজ বলেছেন, সনাতনকে অসম্মান করা মমতার স্বভাবে পরিণত হয়েছে। বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “সনাতনকে অসম্মান […]
নয়াদিল্লি : নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। বুধবার সকালে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৮৮ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। দায়িত্ব নেওয়ার পরই জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন সর্বদা ভোটারদের পাশে ছিল, আছে ও থাকবে। জ্ঞানেশ কুমার বলেছেন, “দেশ ঠনের প্রথম ধাপ হলো ভোট। অতএব, […]
নয়াদিল্লি : কুরুচিকর ও আপত্তিজনক মন্তব্যের জন্য ইউটিউবার রণবীর আলহাবাদিয়াকে তীব্র ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট। তবে, রণবীরকে সুরক্ষা কবচও প্রদান করেছে সুপ্রিম কোর্ট। “ইন্ডিয়াস গট লেটেন্ট” নামক একটি শো-তে ‘জঘন্য’ মন্তব্যের জন্য দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পাশাপাশি রণবীর অভিযোগ করেছে, সে নাকি প্রাণনাশের হুমকিও পাচ্ছে। যদিও, মঙ্গলবার রণবীরকে অন্তর্বর্তী সুরক্ষা কবচ প্রদান করেছে […]










