রায়পুর : আবগারি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় ছত্তিশগড়ের মোট ১৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই ১৪টি ঠিকানার মধ্যে রয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ও তাঁর ছেলের বাড়িও। সোমবার সকাল থেকে এই অভিযান জারি রয়েছে। ইডি-র এই অভিযানের তীব্র সমালোচনা করে ভূপেশ বাঘেল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, […]
Category Archives: দেশ
নয়াদিল্লি : বুকে ব্যথা ও শরীরে অস্বস্তি অনুভব করায় দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। রবিবার ভোররাতে তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এইমস-এ গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। […]
নয়াদিল্লি : বুকে ব্যথা ও শরীরে অস্বস্তি অনুভব করায় দিল্লির এইমস-এ ভর্তি করানো হল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। রবিবার ভোররাতে তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এইমস সূত্রের খবর, এইমস-এর কার্ডিয়াক ডিপার্টমেন্টে চিকিৎসাধীন রয়েছেন উপরাষ্ট্রপতি। তিনি স্থিতিশীল ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার ভোররাত ২টো নাগাদ আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ধনখড়। শুধু […]
জম্মু : জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য সুখবর। ১ এপ্রিল থেকে জম্মু থেকে শ্রীনগরে সকাল ১০টা থেকে নিয়মিত বিমান পরিষেবা শুরু হবে। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও উধমপুরের সাংসদ ডঃ জিতেন্দ্র সিং। তিনি জানান, সকালে জম্মু থেকে শ্রীনগর কোনও নিয়মিত বিমান না থাকায় একদিনে যাতায়াত করা সমস্যার হয়ে উঠছিল। বিষয়টি নিয়ে প্রস্তাব দেওয়ার পর ১ এপ্রিল থেকে […]
নভসারি : নারী শক্তির ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, ২০১৪ থেকে দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাটের নভসারিতে লাখপতি দিদিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভসারিতে জি-সফল এবং জি-মৈত্রী-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এরপর প্রায় ১.১ লক্ষেরও […]
নয়াদিল্লি : আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, মহিলারা আমাদের সমাজের মেরুদণ্ড। শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের কথা তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি লেখেন, “মহিলারা আমাদের সমাজের মেরুদণ্ড। তাঁদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং কণ্ঠস্বর আমাদের দেশের ভবিষ্যৎ গঠন করে।” রাহুল আরও জানান, তিনি সর্বদা মহিলাদের পাশে আছেন। […]
নয়াদিল্লি : আবারও আন্তর্জাতিক সম্মাণে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড লিডারশিপ ও উল্লেখযোগ্য সহায়তার জন্য বার্বাডোজের রাষ্ট্রপতি ডেম স্যান্ড্রা ম্যাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মাণে ভূষিত করেছেন। ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মাণে ভূষিত হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে লেখেন, এই সম্মানের জন্য বার্বাডোসের […]
জম্মু : জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী বলেছেন, এই অঞ্চলটি স্থায়ী শান্তির পথে এগিয়ে চলেছে। গত সাত বছরে নির্বাচিত সরকারের এটিই প্রথম বাজেট। ওমর আব্দুল্লাহ উল্লেখ করেন, রাজ্যের জিএসটি সম্মতি বৃদ্ধি পেয়েছে এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাজেটে কৃষি […]
নয়াদিল্লি : দিল্লির অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জন ঔষধি দিবস ২০২৫ উপলক্ষ্যে, শুক্রবার সকালে অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সাশ্রয়ী মূল্যের এই স্বাস্থ্যসেবা উদ্যোগের প্রচার করেন তিনি। পূর্বতন এএপি সরকারকে আক্রমণ করে রেখা গুপ্তা বলেছেন, আজ সপ্তম জন ঔষধি দিবস, আমি বলতে চাই […]
রানিপেট : প্রতিষ্ঠা দিবস সিআইএসএফ বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, “দেশের পরিবহন ব্যবস্থার সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” সিআইএসএফ শুক্রবার ৫৬-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় তামিলনাড়ুর রানিপেটের আরাককোনামে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]










