Category Archives: দেশ

সিবিআই-এর ওপর পূর্ণ আস্থা রয়েছে, মন্তব্য আর জি করের নির্যাতিতার বাবার

নয়াদিল্লি : সিবিআই-এর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন আর জি করের নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর আর জি করের নির্যাতিতার বাবা বলেছেন, “আমরা তাঁকে (সিবিআই ডিরেক্টর) সিবিআই-এর অনুসন্ধান সম্পর্কে সমস্ত কিছু বলেছি। তিনি আমাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা তাঁর উপর বিশ্বাস রাখি। আমাদের স্থানীয় বিধায়ক, কমিশনার, প্রাক্তন কমিশনার প্রধান অভিযুক্ত […]

২ মে পুণ্যার্থীদের জন্য খুলছে কেদারনাথ মন্দির, ঘোষিত শুভ মুহূর্ত

রুদ্রপ্রয়াগ : শীতের মরশুমে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী মে মাসে পুণ্যার্থীদের খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার মহা শিবরাত্রির দিন ঘোষিত হল শুভ মুহূর্ত ও দিনক্ষণ, আগামী ২ মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির। ওই দিন সকাল ৭টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। ভগবান ভৈরবনাথ জির পূজার্চনা হবে আগামী ২৭ […]

মহাশিবরাত্রিতে কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ঢল, শৈবতীর্থে পূজার্চনা

নয়াদিল্লি : দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। বুধবার সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। হরিদ্বারের হর কি পৌরিতে গঙ্গায় পুণ্যস্নান করেন ভক্তরা। বিপুল সংখ্যক ভক্তরা মুম্বইয়ের শ্রী বাবুলনাথ মন্দিরে পৌঁছে মহা শিবরাত্রির উপাসনা করেন। নাসিকের শ্রী ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরেও মহা শিবরাত্রি উপলক্ষ্যে চলে […]

জমির বিনিময়ে চাকরি মামলা : লালু-সহ ৭৮ জনকে সমন আদালতের

নয়াদিল্লি : জমির বিনিময়ে চাকরি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদবকে সমন পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। লালু প্রসাদ ছাড়াও আরও ৭৭ জনকে সমন পাঠিয়েছে আদালত। এছাড়াও তেজ প্রতাপ যাদব ও হেমা যাদবকেও তলব করা হয়েছে। আদালত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দাখিল করা চূড়ান্ত চার্জ সহ তিনটি চার্জশিট […]

অসম শীঘ্রই উত্তর-পূর্বের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে : প্রধানমন্ত্রী

গুয়াহাটি : অসম স্টার্টআপ হাবে পরিণত হচ্ছে, শীঘ্রই উত্তর-পূর্বের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত অ্যাডভান্টেজ অসম ২.০ বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন, “অসম উত্তর-পূর্ব ভারতের একটি উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে।” প্রধানমন্ত্রী জানান, তার সরকার এই অঞ্চলে যোগাযোগ, পরিকাঠামোর উন্নতি […]

অতিশী-সহ ১১ জন এএপি বিধায়ক সাসপেন্ড, বিধানসভা চত্বরে বিক্ষোভ-প্রতিবাদ

নয়াদিল্লি : বিধানসভায় অনভিপ্রেত আচরণের জন্য দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা-সহ মোট ১১ জন আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা। এই ১১ জন বিধায়কের মধ্যে সঞ্জীব ঝা, গোপাল রাইও রয়েছেন। মঙ্গলবার বিধানসভায় উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার অভিভাষণের সময় এএপি বিধায়করা হইহট্টগোল করেন, এরপরই ১১ জন এএপি […]

তেলেঙ্গানার সুড়ঙ্গে উদ্ধারকাজ অব্যাহত, ভিতরে আটকেই ৮ শ্রমিক

হায়দরাবাদ : তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। তবুও মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ। তারপর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত, কাদাজলে ভরে গিয়েছে […]

অক্ষয় ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে, যোগীকে জানালেন ধন্যবাদ

প্রয়াগরাজ : উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় যোগ দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সোমবার সঙ্গমের পবিত্র জলে আস্থার ডুব দিয়েছেন অক্ষয় কুমার। সূর্য নমস্কারের পাশাপাশি পুণ্যস্নান করেছেন অভিনেতা। সঙ্গমে পুণ্যস্নানের পর অক্ষয় কুমার বলেছেন, “এখানে এত ভাল ব্যবস্থা করার জন্য আমি মুখ্যমন্ত্রী যোগীজিকে ধন্যবাদ জানাই।” উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে […]

বিগত ১০ বছরে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : বিগত ১০ বছরে দেশে কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “পিএম-কিষাণ-এর ৬ বছর পূর্ণ হওয়ায় দেশজুড়ে আমাদের কৃষক ভাই ও বোনদের অনেক অনেক অভিনন্দন। এটা আমার জন্য অত্যন্ত তৃপ্তি এবং গর্বের বিষয় যে, এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে প্রায় ৩.৫ লক্ষ কোটি […]

তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটক আট শ্রমিক, বাড়ছে উৎকণ্ঠা

হায়দরাবাদ : দীর্ঘ ৪৮ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, তেলেঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন আট শ্রমিক। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) বেশ কয়েকটি দল উদ্ধারের কাজে নেমেছে। উদ্ধারের জন্য ডাকা হয়েছে সেনাও। কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। […]