Category Archives: দেশ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরকোন্ডা

চেন্নাই : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার তাঁরা (২৬ ফেব্রুয়ারি) তেলুগু রীতিনীতি অনুসরণ করে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়ে দুটি ভিন্ন প্রথার রীতিনীতি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রীতি অনুযায়ী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে , দ্বিতীয় প্রথার অনুষ্ঠানটি সন্ধ্যায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কোডাভা রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, এই রাজকীয় […]

সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

গ্যাংটক : বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। বৃহস্পতিবার সকাল ১টা ৩৪ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে,বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি ঘটে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমসিকিমের গেজিং এলাকায়। এই ভূমিকম্পের […]

ইডি-র সমনে সাড়া অনিল আম্বানির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা শিল্পপতির

নয়াদিল্লি : ইডি-র সমনে সাড়া দিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন অনিল আম্বানি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে তদন্ত করছে ইডি। সেই তদন্তের জন্যই বৃহস্পতিবার অনিল আম্বানিকে দিল্লিতে ইডি-র সদর দফতরের ডেকে পাঠানো হয়েছিল। ইডি-র সেই সমন পাওয়ার পর হাজিরা দিয়েছেন অনিল। ইতিমধ্যেই ইডি-র তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন […]

ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

বিজাপুর : নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। বিজাপুরের এসপি ডঃ জিতেন্দ্র যাদব বলেছেন, বিজাপুর জেলার ইন্দ্রাবতী নদী এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে, একটি যৌথ দল মাওবাদ বিরোধী অভিযান শুরু করে। অভিযান চলাকালীন, বৃহস্পতিবার সকালে ইন্দ্রাবতী নদী […]

ইতিহাসের পাতায় ২৬ ফেব্রুয়ারি

 ভারতের ইতিহাসে ১৯৬৬ – Vinayak Damodar Savarkar (বীর সাভারকর) প্রয়াত হন। তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নেতা। ২০১৯ – ভারতীয় বায়ুসেনা Balakot-এ জঙ্গি ঘাঁটির উপর বিমান হামলা চালায়, যা ‘বালাকোট এয়ারস্ট্রাইক’ নামে পরিচিত। ১৮৩২ – William Taylor কলকাতার বিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  বিশ্বের ইতিহাসে ১৮০২ – Victor Hugo জন্মগ্রহণ করেন, যিনি […]

পঞ্জিকা : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)

গ্রেগরিয়ান তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার  বাংলা সন ১৪৩২ বঙ্গাব্দ ফাল্গুন মাস  পক্ষ শুক্লপক্ষ  তিথি নবমী তিথি (প্রায় সারাদিন, সঠিক সময় অঞ্চলভেদে ভিন্ন হতে পারে)  নক্ষত্র সম্ভবত রোহিণী / মৃগশিরা (সময়ের উপর নির্ভরশীল)  যোগ ও করণ যোগ ও করণ দিনের নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তিত হয় (স্থানভেদে আলাদা হতে পারে)  সূর্যোদয় ও সূর্যাস্ত (কলকাতা অনুযায়ী আনুমানিক) […]

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈️ মেষ (Aries) বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, যা লাভদায়ক হবে। ব্যবসায় ভালো ফল মিলবে। কঠোর পরিশ্রম প্রমোশন এনে দিতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ♉️ বৃষ (Taurus) ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে। প্রশংসা পেতে পারেন। আয় বৃদ্ধি ও পদোন্নতির জন্য অফিসের কাজ মনোযোগ দিয়ে শেষ করুন। ♊️ মিথুন (Gemini) অর্থনৈতিক দিক থেকে দিনটি […]

সঞ্জয় লীলা বনশালির শারীরিক অবস্থা নিয়ে গুজব খারিজ, সম্পূর্ণ সুস্থ বলে জানাল টিম

মুম্বই : খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালি-র শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। বুধবার তাঁর টিমের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই ধরনের সমস্ত খবরই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বনশালি-র ৬৩তম জন্মদিন উপলক্ষে গোটা চলচ্চিত্র জগৎ যখন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, […]

পুঞ্চের মেন্ধর এলাকায় তল্লাশি অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক

পুঞ্চ : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর মহকুমার কসবালারি এলাকায় বুধবার নিরাপত্তা বাহিনীর এক বিশেষ তল্লাশি অভিযানে (সিএএসও) বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেন্ধর থানার অন্তর্গত কসবালারি গ্রামের মোহল্লা সলানিতে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় জওয়ানরা একটি […]

বিচারব্যবস্থার অবমাননা বরদাস্ত করা হবে না: প্রধান বিচারপতি

নয়াদিল্লি : বিচার ব্যবস্থার ভূমিকা বর্ণনার আড়ালে ‘দুর্নীতি’র প্রসঙ্গ উল্লেখ কোনওভাবেই বরদাস্ত হবে না। এনসিইআরটি-র অষ্টম শ্রেণির বইয়ে ‘সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায় আসলে বিচার ব্যবস্থার উপর ‘পরিকল্পিত’ আক্রমণ। বুধবার এনসিইআরটি-র অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের ওই বিশেষ অধ্যায় নিয়ে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি […]