Category Archives: দেশ

দু’দিনের সফরে ইজরায়েল রওনা প্রধানমন্ত্রী মোদী; নজরে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য

নয়াদিল্লি : দুদিনের সফরে ইজরায়েল রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দু’দিনের এই সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে তাঁদের মধ্যে […]

ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১৮৬২ – স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেন। তিনি বিপ্লবী কর্মকাণ্ড ও হিন্দুত্ব ভাবধারার জন্য পরিচিত। ১৮৯৪ – ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটা গিরি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮৮ – বিশিষ্ট সাহিত্যিক ও জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত মহাদেবী বর্মা প্রয়াত হন। তিনি হিন্দি সাহিত্যের ছায়াবাদ আন্দোলনের অন্যতম […]

পঞ্জিকা : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

তারিখ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষ অষ্টমী (সকাল পর্যন্ত), এরপর নবমী শুরু নক্ষত্র: রোহিণী পক্ষ: শুক্ল পক্ষ সূর্যোদয়: প্রায় সকাল ৬:১০ মিনিট সূর্যাস্ত: প্রায় বিকাল ৫:৫০ মিনিট চন্দ্ররাশি: বৃষ সূর্যরাশি: কুম্ভ শুভ সময় (আনুমানিক) অভিজিৎ মুহূর্ত: দুপুর ১২:১০ – ১২:৫৫ রাহুকাল: দুপুর ১২:৩০ – ২:০০ (বুধবার অনুযায়ী) […]

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ (Aries) আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেম জীবন সুখকর থাকবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে। ভবিষ্যতের সাফল্যের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। বৃষভ (Taurus) পরিবারের সহযোগিতায় কাজের গতি বাড়বে। বড় লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিগত সময়ের সঠিক ব্যবহার জরুরি। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখুন। মিথুন (Gemini) সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও […]

আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ ৭ জনকেই উদ্ধার

পোর্টব্লেয়ার : আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে। ওই হেলিকপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, সাত জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হেলিকপ্টারটি সকাল পৌনে […]

বিশ্ববিদ্যালয় চত্বরে নমাজ পাঠ; ক্ষুব্ধ বজরং দল, লখনউতে তুমুল বিক্ষোভ

লখনউ : লখনউ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাল বড়দারি মসজিদে ‘নমাজ’ পাঠের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বজরং দল। মঙ্গলবার বজরং দলের সদস্যরা নমাজ পাঠের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষুব্ধ বজরং দলের সদস্যদের পুলিশ আটক করে। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন নমাজ পাঠ করা হল, এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বজরং দলের সদস্যরা। লখনউ বিশ্ববিদ্যালয় […]

স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি : জ্ঞানেশ কুমার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এমতাবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনও গণতন্ত্রের ভিত্তি। মঙ্গলবার নতুন দিল্লিতে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। বিশেষ নিবিড় সংশোধন এস আই আর সম্পর্কে […]

শেয়ার বাজারে পতন, সেনসেক্স ও নিফটির সূচকে ধস

মুম্বই : সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ঘরোয়া শেয়ার বাজারে বড়সড় পতনের ছবি ধরা পড়ল। মঙ্গলবার সকাল থেকেই বাজারের প্রবণতা ছিল নিম্নমুখী। লেনদেন শুরু হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়, যার ফলে সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই অনেকটা নিচে নেমে আসে। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গিয়েছে, বিএসই সেনসেক্স ০.৮৫ শতাংশ এবং এনএসই […]

News Update : ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় এবার ধৃত উদয় ভানু, ৪ দিনের পুলিশ হেফাজত

নয়াদিল্লি : দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লি ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলনের সময় বিক্ষোভের ঘটনায় ভারতীয় যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি […]

অন্য রাজ্য থেকে বিচারক নিয়ে আসতে হবে, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : ভিন্রাজ্য থেকে বিচারক এনে পশ্চিমবঙ্গের এসআইআর শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। তাতে অবশ্য আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবেন না। তবে প্রধান বিচারপতি বলেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই।” সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরে শুরু হয় […]