Category Archives: দেশ

বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কেশিয়াড়িতে তোপ মমতার

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মমতা বলেন, ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর ইজ এ বিগ স্ক্যাম। দিল্লি আমাদের বাংলা […]

তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি : নরেন্দ্র মোদী

কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকাল পশ্চিমবঙ্গে ভয় ছাড়া কিছুই দেয়নি। নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ এবার পরিবর্তনের জন্য তৈরি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। […]

তামিলনাড়ুতে এবার পরিবর্তন অবশ্যসম্ভাবী, জয় হবে এনডিএ-র : তামিলসাই সৌন্দররাজন

চেন্নাই : তামিলনাড়ুতে এবার পরিবর্তন অবশ্যসম্ভাবী, জয় হবে এনডিএ-র, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিজেপি প্রার্থী তামিলসাই সৌন্দররাজন। শনিবার চেন্নাইয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে তামিলসাই সৌন্দররাজন বলেন, “প্রচার অভিযান খুব ভালোভাবে চলছে, মানুষ ব্যাপক উৎসাহ দেখাচ্ছে। তাদের অভিব্যক্তি, শারীরিক ভাষা এবং স্নেহ সবই বিজয় এবং একজন আন্তরিক ও সহানুভূতিশীল বিধায়কের আকাঙ্ক্ষার দিকে ইঙ্গিত করছে। আগের বিধায়ক জনগণের অর্থের […]

সফল চন্দ্রাভিযান, নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই

ক্যালিফর্নিয়া : সফল চন্দ্রাভিযান সেরে নাসার চার মহাকাশচারী ফিরলেন নির্বিঘ্নেই। ১০ দিন পর শনিবার সকালে (ভারতীয় সময়) নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে ক্যাপসুল। নাসার এই চন্দ্রাভিযানের নাম ‘আর্টেমিস ২’। ২০২৮ সালে এই অভিযানের তৃতীয় পর্যায়ে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। গত ২ এপ্রিল ভোরে (ভারতীয় সময়) চাঁদের […]

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আবু ধাবিতে এস জয়শঙ্কর

নয়াদিল্লি ও আবু ধাবি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে পৌঁছলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১১ ও ১২ এপ্রিল দুই দিন আবু ধাবিতে সরকারি সফরে থাকবেন তিনি। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পর্যালোচনা ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। এর আগে […]

ইতিহাসের পাতায় ১১ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. কস্তুরবা গান্ধীর জন্ম (১৮৬৯) – ভারত ১৮৬৯ সালের ১১ই এপ্রিল মহাত্মা গান্ধীর সহধর্মিণী ও ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেত্রী কস্তুরবা গান্ধী জন্মগ্রহণ করেন। তিনি বা (Ba) নামেই সমধিক পরিচিত ছিলেন এবং দেশের নারী জাগরণ ও সত্যাগ্রহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২. জ্যোতিরাও ফুলের জন্ম (১৮২৭) – ভারত ১৮২৭ সালের এই দিনে […]

পঞ্জিকা : ১১ এপ্রিল, ২০২৬ (শনিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৮ চৈত্র ১৪৩২। বার: শনিবার। ২. তিথি ও নক্ষত্র তিথি: নবমী (শুক্ল পক্ষ)। নবমী তিথি শেষ: ১১ এপ্রিল রাত ০১:০৯ মিনিটে। (এরপর দশমী শুরু) নক্ষত্র: শ্রবণ (সকাল ০৬:১৫ পর্যন্ত), তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: গণ্ড (সকাল ০১:৫১ পর্যন্ত), এরপর বৃদ্ধি যোগ শুরু। করণ: তৈতিল (দুপুর ০১:২২ পর্যন্ত), এরপর গর করণ শুরু। […]

শনিবার (১১ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। মনে শান্তি ও প্রসন্নতা বজায় থাকবে। আত্মবিশ্বাস ভরপুর থাকলেও মাঝে মাঝে তার অভাব বোধ করতে পারেন। মানসিক প্রশান্তি পেতে পায়চারি বা হাঁটাহাঁটি করা ভালো। উন্নতির নতুন পথ খুলে যাবে। বৃষ রাশি: আজ কিছু চিকিৎসার জন্য ব্যয় বাড়তে পারে। আত্মবিশ্বাসী থাকলেও মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়বে। […]

“উত্তরবঙ্গ নিয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী”, মালবাজারে দাবি মিঠুন চক্রবর্তীর

জলপাইগুড়ি : “বাংলায় এবারে পরিবর্তন অবশ্যম্ভাবী”। আত্মবিশ্বাসী কণ্ঠে এই দাবি করলেন রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, উত্তরবঙ্গ নিয়ে আমাদের অনেক আশা। শুক্রবার তিনি মালবাজারে পা রাখতেই যেন সিনেমার দৃশ্য বাস্তবে দেখা যায়! রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার মালবাজার আদর্শ বিদ্যাভবনের হ্যালিপ্যাডে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থক ও ভক্তরা। কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা […]

মথুরায় যমুনা নদীতে উল্টে গেল নৌকা; মৃত ১০, নিখোঁজ বহু

মথুরা : মথুরায় যমুনা নদীতে উল্টে গেল নৌকা। অনেক পর্যটক সেসময় ওই নৌকাতে ছিলেন বলে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, এখনও বহু যাত্রী নিখোঁজ। জেলা শাসক জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জলে পড়ে যাওয়া […]