Category Archives: দেশ

ত্বিষার মৃত্যুতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে জোর সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : নয়ডার তরুণী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। ত্বিষার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্ষ কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার ঘটনার তদন্ত করতে সিবিআই-কে দায়িত্ব দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার […]

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, অতীতের কোনও ঘটনা থেকে শিক্ষা না নেওয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় কেন্দ্র, শিক্ষা মন্ত্রক ও এনটিএ-কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। নোটিসে পূর্ববর্তী ঘটনার সমস্ত রিপোর্ট তলব করা হয়েছে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন শীর্ষ আদালতে […]

ফের মহার্ঘ পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি : পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সোমবার চতুর্থবার বাড়ল জ্বালানির দাম। সোমবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়। এই দাম বৃদ্ধি সত্ত্বেও […]

হোল্ডিং সেন্টারের সিদ্ধান্তকে স্বাগত গিরিরাজের, বিঁধলেন তৃণমূলকে

পাটনা : বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে সোমবার গিরিরাজ সিং বলেন, “এটা একটা ভালো বিষয়। তৃণমূল সরকারের […]

ইতিহাসের পাতায় ২৫ মে

১. ভারতের স্বাধীনতা সংগ্রাম ও রাজনীতি ১৮৮৬ (রাসবিহারী বসুর জন্ম): ভারতের বিখ্যাত বিপ্লবী এবং ‘আজাদ হিন্দ ফৌজ’-এর অন্যতম সংগঠক রাসবিহারী বসু আজকের দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাপানে থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য জনমত গঠনে বড় ভূমিকা রেখেছিলেন। ২০১৪ (নরেন্দ্র মোদীর প্রথমবার বিজয়): লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর, আজকের দিনেই নরেন্দ্র মোদী […]

পঞ্জিকা : ২৫ মে, ২০২৬ (সোমবার)

আজ: ১০ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ২৫ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ১১ জৈষ্ঠ্য, চান্দ্র: ৯ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১১ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ৪ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ৯ ইঙা, আসাম: ১০ জেঠ, মুসলিম: ৮-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৫:১৩ এবং অস্ত: বিকাল ০৬:১১:৪৮। চন্দ্র […]

সোমবার (২৫ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি ভালো। বৃষ (Taurus): আজ আর্থিক বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন। অযথা খরচ মানসিক চাপ বাড়াতে পারে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। মিথুন (Gemini): আপনার সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন কোনো পরিকল্পনা বা আইডিয়া কর্মক্ষেত্রে […]

ত্বিশা শর্মা মৃত্যু মামলায় ১২ দিন পর শেষকৃত্য, মুখাগ্নি করলেন ভাই মেজর হর্ষিত

ভোপাল : অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার মৃত্যুর ১২ দিন পর রবিবার বিকেলে ভোপালের ভদভদা শ্মশানঘাটে সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। ত্বিশার ভাই মেজর হর্ষিত শর্মা মুখাগ্নি করেন। শেষযাত্রায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ত্বিশার মা-সহ পরিবারের সদস্যদের ভেঙে পড়তে দেখা যায়। শেষকৃত্যের আগে রবিবারই দিল্লি এইমসের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ভোপাল […]

ত্বিশা শর্মা মৃত্যুরহস্যে নতুন মোড়, দিল্লি এইমসের চিকিৎসকদের পুনরায় ময়নাতদন্ত; স্বামী সমর্থের দাবি ‘সম্পর্ক স্বাভাবিকই ছিল’

ভোপাল : অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। দিল্লি এইমস থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল শনিবার ভোপাল এইমসে টুইশার দেহের পুনরায় ময়নাতদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ভোপাল এইমস চত্বর ও মর্গ এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গোটা হাসপাতাল কার্যত পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। ত্বিশা ভাই মেজর হর্ষিত জানিয়েছেন, […]

বাসন্তীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর মহেশপুর এলাকায় একটি ফিশারি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির সরঞ্জাম। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহেশপুর এলাকার একটি ফিশারির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা কিছু সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখেন। […]