Category Archives: দুনিয়া

ব্যক্তিগত টুর্নামেন্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানি কাবাডি খেলোয়াড়

করাচি : চলতি মাসের শুরুতে বাহরাইনে একটি বেসরকারি টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার পর পাকিস্তানের একজন সুপরিচিত আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় উবাইদুল্লাহ রাজপুতকে জাতীয় ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। শনিবার এক জরুরি বৈঠকের পর পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ) এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফেডারেশন বা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাধ্যতামূলক অনাপত্তি সনদ (এনওসি) না নিয়েই টুর্নামেন্টে খেলার […]

বহিরাগতদের হামলায় বাংলাদেশে ভেস্তে গেল জেমসের অনুষ্ঠান

ঢাকা : বহিরাগতদের হামলায় ভেস্তে গেল বাংলাদেশের রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হামলার জেরে তা বাতিল হয়ে যায়। আহত বেশ কয়েক জন ছাত্রও। আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের […]

ভারত-বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা : শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া এক বিশাল মিছিলে ফের আছড়ে পড়ল ভারত-বিরোধী স্লোগান। ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁর খুনিদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। চলতি মাসের শুরুতে আততায়ীদের গুলিতে নিহত হন শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অশান্তির […]

বাংলাদেশে দীপুকে খুনের ঘটনায় ধৃত ৭, জানালেন মুহাম্মদ ইউনূস

ঢাকা : বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় গ্রেফতার সাত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টুইট করেছেন, “ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)-কে পিটিয়ে হত্যার ঘটনায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেফতার করেছে। ধৃত হল- মোঃ লিমন সরকার (১৯), মোঃ তারেক হোসেন, মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম […]

কোপা কলম্বিয়ার ফাইনালে সমর্থকদের সংঘর্ষে ৫৯ জন আহত

কলম্বিয়া : বৃহস্পতিবার অ্যাটলেটিকো ন্যাসিওনাল কোপা কলম্বিয়ার ফাইনালের দ্বিতীয় লেগে মেডেলিনের প্রতিদ্বন্দ্বী দেপোর্তিভো ইন্ডিপেন্ডিয়েন্টে মেডেলিনকে ১-০ গোলে পরাজিত করার পর সহিংসতা শুরু হয় ​এস্তাদিও আতানাসিও গিরাডট-এ। স্থানীয় পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্টানো নিউজ চ্যানেল টেলিঅ্যান্টিওকিয়াকে বলেছেন, যে স্টেডিয়ামে তল্লাশির সময় অফিসাররা সমর্থকদের কাছ থেকে অস্ত্র, অগ্নিশিখা এবং আতশবাজি বাজেয়াপ্ত করেছেন। “ভক্তদের দ্বারা মাঠ দখল রোধ করতে, […]

ট্রাম্প গোল্ড কার্ড চালু করলেন আমেরিকার প্রেসিডেন্ট

ওয়াশিংটন : মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল আমেরিকা। আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ইমিগ্রেশন প্ল্যান। এই নতুন ব্যবস্থায় ১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা দিলেই আবেদনকারী পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি। বুধবারে (স্থানীয় সময়) এই প্রকল্প চালু করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, “আমাদের কোষাগার […]

হংকং-এর বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪

হংকং : বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী হংকং তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে। হংকংয়ের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪। মৃতদের মধ্যে রয়েছে দুইজন শিশু। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ আবাসনের বিভিন্ন ভবনে এখনও আটকা পড়ে রয়েছেন। আহত ৭৬ জনের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। […]

ফের হাসিনাকে ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ বাংলাদেশের আরও ১ আদালতের

ঢাকা : ‘প্লট বরাদ্দে দুর্নীতির’ পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কারাদণ্ডের শাস্তি দিল ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। বৃহস্পতিবার তিনটি আলাদা মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়কে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ […]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জাকার্তা : বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬ মাত্রা। যদিও ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, এদিন ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। বুধবার থেকে ঘূর্ণিঝড় সেনিয়ারের জেরে হড়পা ও ধসে […]

হংকং-এর বহুতলে আগুনে মৃত্যু বেড়ে ৫৫, আহত কমপক্ষে ৭২ জন

হংকং : হংকং-এর বহুতলের আগুন এখনও পুরোপুরি নেভেনি। বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা যায়। বুধবার হংকংয়ের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডে ৫৫ জনের মৃত্যু হয় এবং ৩০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতের সংখ্যা ৭২।পুলিশের মতে, রক্ষণাবেক্ষণের সময় ব্যবহৃত অনিরাপদ ভারা এবং ফোমযুক্ত উপকরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে। আবাসনগুলির ভিতরে এখনও […]