Category Archives: দুনিয়া

শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর ইজরায়েল ও হামাসের : ট্রাম্প

ওয়াশিংটন : শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে ইজরায়েল ও হামাস, ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইজরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর অর্থ হল খুব শীঘ্রই সমস্ত বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং ইজরায়েল তাদের […]

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে জীবন ও সম্পত্তিহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সঙ্কটের এই প্রহরে ভারত ফিলিপিন্সের পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে মৃত ১০, আহত কমপক্ষে ৩২ জন

কোয়েটা : পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১০ জন। এছাড়াও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে ১০ জন নিহত এবং […]

ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, কম্পন অনুভূত কলম্বিয়াতেও

ভেনেজুয়েলা : ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা৷ মার্কিন ভূতাত্ত্বিক সেন্টার অনুসারে, ভূমিকম্পর মাত্রা ছিল ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্ড শহর থেকে ২৪ কিলোমিটার দূরে। এই এলাকাটি রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র ৭.৮ কিলোমিটার গভীরে, যার ফলে বেশ কয়েকটি রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে কলম্বিয়াতেও। […]

উন্নয়নশীল দেশগুলির অধিকার চ্যালেঞ্জের মুখে, নিউইয়র্কে বার্তা জয়শঙ্করের

নিউইয়র্ক ও নয়াদিল্লি : উন্নয়নশীল দেশগুলির অধিকার চ্যালেঞ্জের মুখে, নিউইয়র্কে সমমনোভাবাপন্ন গ্লোবাল সাউথ কান্ট্রিজ সম্মেলনে এই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, “এত উদ্বেগের বিস্তার ও ঝুঁকির বহুমুখীতার মুখে, এটা স্বাভাবিক যে গ্লোবাল সাউথ সমাধানের জন্য বহুপাক্ষিকতার দিকে ঝুঁকবে। দুর্ভাগ্যবশত, সেখানেও আমাদের কাছে একটি অত্যন্ত হতাশাজনক সম্ভাবনা রয়েছে। বহুপাক্ষিকতার ধারণাটিই আক্রমণের মুখে। আন্তর্জাতিক সংস্থাগুলিকে […]

ব্যয়বহুল মার্কিন এইচ-১বি ভিসা, দিতে হবে এক লক্ষ ডলার

ওয়াশিংটন : শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, এ বার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে সে দেশের সরকার। এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ […]

পুরনো মেজাজ ফিরছে নেপাল, শান্তির পথে কাঠমান্ডুও

কাঠমান্ডু : হিংসার আতঙ্ক ভুলে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে নেপালে। আবারও পুরনো মেজাজে দেখা যাচ্ছে কাঠমান্ডু-সহ নেপালের বিভিন্ন প্রান্তে। রাস্তায় স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন, কাজে যাচ্ছেন নেপালের বাসিন্দারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে নেপালের নাগরিকদের। রবিবার সকালে একেবারে স্বাভাবিকই ছিল নেপালের জনজীবন। স্বাভাবিক ছন্দেই চলাচল করেছে যানবাহন। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রেখে কাঠমান্ডুর […]

নেপালে বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৩১

কাঠমান্ডু : নেপালে সরকার-বিরোধী যুব সম্প্রদায়ের বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহত অন্তত ১০৩৩ জন। নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান জানানো হয়েছে। তবে হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে অন্তত ৭১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারের দুর্নীতি এবং সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান […]

অশান্ত নেপাল সেনার দখলে, চলছে শান্তি ফেরানোর চেষ্টা

কাঠমাণ্ডু : নিয়ন্ত্রণ নেওয়ার পরে নেপালে শান্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে নেপালের সেনাবাহিনী। বর্তমানে আংশিক স্থগিত রয়েছে পরিষেবা। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি- কাঠমান্ডু বিমান পরিষেবা স্থগিত রেখেছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ইস্তফার পর বর্তমানে নেপালের দায়িত্বে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান […]

নেপালের প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরাল বিক্ষোভকারীরা, পদত্যাগ প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর

কাঠমান্ডু  : প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে যুবসমাজের বিক্ষোভের জেরে অশান্ত নেপাল। মঙ্গলবার থেকে ফের নতুন করে বিক্ষোভ ছডিয়েছে দেশের বেশ কয়েকটি অংশে। দেশের নেতা-মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে ক্ষুব্ধ জনতা। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। চাপের […]