কলকাতা : মঙ্গলবার রাতে আচমকাই জোরালো কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। দীর্ঘ সময় ধরে মাটি দুলতে থাকায় শহরজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ও আবাসন ছেড়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কয়েক হাজার […]
Category Archives: দুনিয়া
ওয়াশিংটন : প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইলন মাস্কের দুই সংস্থা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হয়েছে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এক্সএআই অধিগ্রহণ করেছে। এই একীভূত সংস্থাটি বর্তমানে বিশ্বের অন্যতম সর্বাধিক মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইলন মাস্ক জানান, “এটি কোনও […]
লস অ্যাঞ্জেলস : তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা প্রথম বার গ্র্যামি পুরস্কার পেলেন। নবতিপর এই ধর্মগুরু ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দলাই লামা’ অ্যালবামের জন্য ‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে এই পুরস্কার পেলেন। এই অ্যালবামে তিনি উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি খান ও আয়ান আলি খানের […]
বোগোটা : উত্তর-পূর্ব কলম্বিয়ায় ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। বুধবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্রু-সহ বিমানে থাকা সব যাত্রীরই। ওই বিমানে ২ জন ক্রু ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্য একজন সেখানকার নির্বাচিত জন প্রতিনিধি। বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে […]
মেক্সিকো : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে, মেয়রের কার্যালয় থেকে রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে যে কর্মকর্তারা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছেন। বিবৃতিতে […]
ওয়াশিংটন : দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন এবং মহাকাশ বিজ্ঞানে একের পর এক মাইলফলক স্পর্শ করার পর অবশেষে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গত ২৭ ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন। একথা বুধবার (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নাসা। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সুনীতাকে ‘মহাকাশ অভিযানের অগ্রদূত’ হিসেবে অভিহিত করেছেন| তিনি […]
বার্সেলোনা : রবিবারের পরে স্পেনে মঙ্গলবার রাতে ফের ট্রেন দুর্ঘটনা। এ বার বার্সেলোনায় লাইনচ্যুত পাসেঞ্জার ট্রেন। দুর্ঘটনায় ট্রেনের চালক মারা গিয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন যাত্রী। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টিতে রেল লাইনের ধারে থাকা একটি পাঁচিল ধসে ট্র্যাকের উপর পড়ে যায়। তার জেরেই লাইনচ্যুত হয় ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক […]
ঢাকা : বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার থামছেই না। একের পর হিন্দুর মৃত্যুর ঘটনা সামনে আসছে, আতঙ্কে সে দেশের সংখ্যালঘুরা। এবার রাজধানীর পুরাতন ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাক্তন ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার রাত ১০টা নাগাদ তাঁর মেস থেকে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম – আকাশ চন্দ্র সরকার। গ্রামের বাড়ি […]
মাদ্রিদ : দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৯। সোমবার সকালে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জানিয়েছেন, জখম ১০০ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৭৫ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্পেনের রেড ক্রস দুর্ঘটনাস্থল আদম্যুজ এলাকায় হেল্প সেন্টার চালু করেছে। দুর্ঘটনা কবলিত ইরিও রেল অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের ট্রেনটি রবিবার সন্ধ্যায় মালাগা থেকে […]
মাদ্রিদ : দক্ষিণাঞ্চলীয় স্পেনে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও বহু যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যায় দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে দু’টি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন মারা যান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি রেনফে পরিচালিত একটি ইরিও যাত্রীবাহী ট্রেন এবং একটি এভিই পরিষেবার […]









