খড়গপুর : “বাংলাদেশের ব্যাপারটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছাড়লাম”, এমন মন্তব্য করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাংলাদেশ ইস্যুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। শনিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, “এমনকি ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী […]
Category Archives: জেলা
জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জখমদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জখমরা সকলেই মালবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে গাড়িতে […]
জগদ্দল : শুক্রবার নাগরিক বিকাশ পরিষদ জগদ্দল নগরের বিশেষ মাতৃ-পিতৃ পূজন অনুষ্ঠান আয়োজন করলো, যেখানে ১০০ জন বালক তাদের মা-বাবাকে পূজা করলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি, খড়গপুর -এর ডিরেক্টর বি কে তিওয়ারি, অধ্যক্ষ সমাজ সেবা ভারতী পশ্চিমবঙ্গ, তাপস বারিক (প্রচারক, হিন্দু জাগরণ মঞ্চ), সোমনাথ মহারাজ (প্রমুখ ভারতীয় যোগ পিঠ আশ্রম)। এই […]
বারুইপুর : মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায়৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ বারুইপুর […]
হাওড়া : হাওড়ার বালিতে একটি ট্যাক্সিকে পিষে দিল সিমেন্ট মিক্সিং করার ডাম্পার। বুধবার রাতে এই দুর্ঘটনার জেরে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় ট্যাক্সিটি। পরে গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জিটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি ট্যাক্সি। সেই সময় উল্টো দিক থেকে […]
কোচবিহার : কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ইন্টার্নের রহস্য মৃত্যু। একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। জানা গেছে, মেডিক্যাল কলেজের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বছর ২৬ এর কিশান কুমার নামে এক যুবকের। তিনি বেগুসরাইয়ের বাসিন্দা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক […]
বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিষ খেয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাসন্তী থানার অন্তর্গত সজনেতলা গ্রামের বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রুমা নস্কর (১৭)। সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পরিবার। মঙ্গলবার বাবার সাথে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল রুমা। পরীক্ষার শেষে বাড়ি ফিরেছিল। এরপর বাড়িতে খাওয়া দাওয়া সারে। কিছু সময়ের পর পরিবারের […]
কলকাতা : দলে তিনিই শেষ কথা । তিনিই সর্বেসর্বা। দলের বিধায়কদের কাছে ফের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দলের সদস্যরাই তাঁর পরিবার, তাঁরাই উত্তরাধিকারী৷ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেছেন, দল তিনিই দেখে নেবেন। নির্দেশ দিয়েছেন, দলে সকলকে নিয়েই চলতে […]
ভাঙড় : গুলি চলার ঘটনায় উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বেলেদানা বাজারে পাইকারি হারে সব্জি কিনতে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। বাজারে পৌঁছনোর […]
নদিয়া : বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন কল্যাণীর বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস। কিন্তু তিনি হাসপাতালে না গিয়ে পালিয়েছিলেন! অবশেষে ৭ ঘণ্টা পর তাঁকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরেই খোকেনের সন্ধান পায় তাঁরা। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধভাবে বাজির কারখানা চলত। তাই স্বাভাবিকভাবেই […]







