বীরভূম : বীরভূমের মহম্মদবাজারে দ্বারকা নদী থেকে উদ্ধার হল এক মহিলার বস্তাবন্দি দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মহম্মদবাজার থানা এলাকার দেউচা সেতু সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও মৃতার নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে স্থানীয়রাই […]
Category Archives: জেলা
বীরভূম : খুন হলেন এক তৃণমূল নেতা। একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকড়তলা থানার বড়রা গ্রামে। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে […]
হাওড়া : নতুন বছরের শুরু থেকেই একের পর এক গুলিকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়া। কখনও পুলিশ আধিকারিকের উপর হামলা, কখনও প্রোমোটারকে টার্গেট করে গুলি—শহরের বুকে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক ঘটনার তালিকায় যোগ হলো আরও এক ভয়াবহ শুটআউট। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়া এলাকায় এক ব্যবসায়ীর উপর পরপর গুলি চালানো হয়। রাজেশ সিং নামে ওই ব্যবসায়ী গুরুতর […]
হাওড়া : রাজ্যে ফের বড়সড় একটি জাল ওষুধ চক্রের হদিশ মিলেছে। অভিযোগ উঠেছে নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধ বিক্রির। ওষুধের স্ট্রিপের উপর জাল কিউআর কোড লাগিয়ে দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। হাওড়ার আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করা হয়। গুদাম থেকে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল দফতর। […]
কলকাতা : রেল লাইনে ফাটল! সেই কারণে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় হুগলির বেলমুড়ি স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায়। লাইনে ফাটলের খবর পেয়েই মেরামতির কাজে হাত লাগান রেলের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই মেরামতির কাজ শেষ হয়। তারপরেই রওনা দেয় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
বীরভূম : সাতসকালে ঘর থেকে উদ্ধার হলো আদিবাসী পরিবারের ৩ সদস্যের দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মহম্মদবাজারে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মৃতদের মাথায় মেলে আঘাতের চিহ্ন। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে তিনজনকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় দুই […]
দক্ষিণ ২৪ পরগনা : গঙ্গাসাগরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত ১০ পুণ্যার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে যাত্রী ভর্তি বাসটি গঙ্গাসাগরে […]
বীরভূম : মার্চ মাসে বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। তার আগে বৃহস্পতিবার কেনাকাটি করতে বেরিয়েছিলেন হবু দম্পতি। বাড়ি ফেরার পথে বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নলহাটি থানার পাইকপাড়া মোড়ে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত তরুণের নাম জ্যোতির্ময় […]
কলকাতা : শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবার শুষ্ক থাকবে কয়েকটি জেলা। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। জানা গেছে, এদিন হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ও নদিয়ায়। তবে এদিন শুষ্ক থাকার সম্ভবনা হাওড়া, কলকাতা, হুগলি, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং […]
কলকাতা : দুপুরেই নেমে এল আঁধার, বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল শহর ও শহরতলি। এরপর দুপুরেই বদলে যায় আবহাওয়া। কলকাতার পাশাপাশি স্বস্তির বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হুগলি জেলাতেও বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায়। বেলা […]







