জলপাইগুড়ি : দেড় মাসের শিশুকন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, বুধবার ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁর সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। সেই সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল। এরপর রাতে তার জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ান কবিতা দেবী। কিছুক্ষণ পর শিশুটি জোরে হাঁচি দেয়। সেই […]
Category Archives: জেলা
পশ্চিম বর্ধমান : আগুনের গ্রাসে আসানসোলের হস্তশিল্প মেলার একাংশ। বুধবার দুপুরে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একাধিক দোকান। দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকায় বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে যায় বলে অভিযোগ। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মেলার এক […]
মুর্শিদাবাদ : ক্রিকেট নাকি সিরিয়াল, টিভিতে কী দেখা হবে, তা নিয়ে বচসার জের। অভিমানে আত্মঘাতী মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কিশোর। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার। বয়স ১৭ বছর। মঙ্গলবার রাতে জিয়াতকুণ্ডুর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে একসঙ্গে বসে টিভি দেখছিল ওই কিশোর। দুই ভাই, এক বোনের মধ্যে সকলের […]
বীরভূম : নিজেদের ভিটে-মাটি ছাড়ব না। কয়লা খনি করতে দেওয়া হবে না। এই দাবিতে দেউচা-পাঁচামিতে খনন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলাদের একাংশ। বুধবার মূলত সাগরবাঁধি গ্রামের মহিলাদের একাংশ বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে এলাকায় যান প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, খনির সঙ্গে যুক্ত কর্মীদের বের করে সাধারণের যাতায়াতও বন্ধ করে দেন বিক্ষোভরত আদিবাসী মহিলাদের […]
দক্ষিণ ২৪ পরগণা : বুধবার জ্বলন্ত খড়ের গাদা থেকে অজ্ঞাতপরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফলতার গোপালপুরের বুদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফলতার বুদা গ্রামের নির্জন জায়গায় খড়ের গাদায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। […]
উত্তর ২৪ পরগণা : সাতসকালে গুলি চলল উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে। বুধবার সকালে স্বরূপনগরের দত্তপাড়া উচুপোলের কাছে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দেখেন, স্থানীয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন। মৃতের নাম ইসারুল গাজী বলে জানা গিয়েছে। অভিযোগ, ইসারুলকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার নেপথ্যের কারণ এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত […]
বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে অসুস্থ হয়ে পড়লেন পাঁচ প্রসূতি মহিলা। সোমবার রাতে পাঁচ প্রসূতি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁদের পরিবারের সদস্যরা। সন্তানের জন্ম দেওয়ার পর সকলেই ভাল ছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় একসঙ্গে তিনটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই দ্রুত অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অনেকের জ্বর আসে। মনে […]
দুর্গাপুর : দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত একটি বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে ট্রান্সফরমারের সুইচবক্স বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাধন বাউরি (৪৯), তিনি কোকওভেন থানার কালীপুর এলাকার বাসিন্দা। আহত দুই […]
হুগলি : শেষপর্যন্ত মারা গেলেন চন্দননগরের গুলিতে জখম পুলিশকর্মী হিমাংশু মাঝি। সোমবার সকালে কলকাতার সিএমআরআই হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে খবর। বৃহস্পতিবার রাতে তিনি নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রবিবার থেকেই হিমাংশু মাঝির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়। সোমবার ভোর পাঁচটায় তিনি মারা গেলেন। সব থেকে বড় কথা, সোমবার ছিল তাঁর […]
দুর্গাপুর : রবিবার কাঁকসায় এক ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধনে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রসঙ্গে বামেদের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। বলেন, “বর্বরোচিত ঘটনা। আমরা অনেক কিছু সহ্য করি, আর তার বদলে এই উপহার। বাংলার মানুষ বামেদের চরিত্র ও অত্যাচারের কথা ভোলেনি। কখনও ‘টুম্পা’ নাচাচ্ছে, কখনও গণতন্ত্রের পূজারী সেজে বসছে। অপসংস্কৃতি […]








