ক্যানিং : মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিংয়ের একটি হাই স্কুলের এক শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা হয়েছেন তিনি। তারপরেই পাওনাদাররা তাঁকে মানসিক চাপ দিতে শুরু করে বলে অভিযোগ। সেই চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গভীর রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
Category Archives: জেলা
পাথর প্রতিমা : পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চন্দ্রকান্তের ভাই তুষার বণিক। বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছিল ৮ জনের। তদন্তে নেমে সেই বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তার ভাই তুষার বণিককে গ্রেফতার করল পুলিশ।
সোনারপুর : মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ (২৫)। বাড়িতে তার স্ত্রী ও আড়াই মাসের সন্তান আছে। বছর খানেক আগে বিয়ে হয় বিশালের। ছাতু বিক্রি করত সে। ফোন করে […]
কুলতলি : নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। নাবালিকা ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাস নগরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৪ বছর আগে বাবা মারা যায় ওই […]
নদিয়া : ফার্মেসির মধ্যে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। শুধু তাই নয়, ব্ল্যাকমেলও করা হতো বলে অভিযোগ মহিলাদের। তাকে কেন্দ্র করে সরগরম শান্তিপুর থানার ফুলিয়া এলাকা। এলাকাবাসীর নিশানায় খোদ ‘ডাক্তারবাবু’। সোমবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে করে ফার্মেসির মালিককে আটক করে পুলিশ। সোমবার সকালে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন […]
পশ্চিম বর্ধমান : ইদের দিন সকালে মর্মান্তিক ঘটনা। নবনির্মিত বাড়ির ভূগর্ভের আধারে কাজ চলছিল। সেই আধারে নেমেই মারা গেলেন দুই ব্যক্তি। আধারের ভিতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। সুরক্ষাকবচ ছাড়া সেখানে নামার কারণে ওই মৃত্যু। প্রাথমিকভাবে সেই কথাই মনে করছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার সকালে আসানসোল হিরাপুর থানা এলাকায়। জানা গিয়েছে, হিরাপুর থানার অন্তর্গত ইসমাইল ৬০ […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় রাতভর নিখোঁজ থাকার পর এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার এলাকারই একটি মাঠ থেকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম আবদুর রউফ। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে। জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ার শনিবারও কাজে গিয়েছিলেন। তাঁর ডিউটি শেষ হয় রাত ১১টা নাগাদ। কিন্তু […]
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার অন্তর্গত কেঠিয়া এলাকায়। আহতরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাজমিস্ত্রির কাজ সেরে পিকআপ ভ্যানে ঘাটাল–চন্দ্রকোনা রাজ্য সড়ক ধরে […]
বীরভূম : ‘তরমুজ’ কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতা কাজল শেখের মুখে। তিনি বলেন, তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না। উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না’। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছরই বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকেই শিরোনামে রয়েছে সেখানকার রাজনৈতিক সমীকরণ। কাজল শেখের সঙ্গে কেষ্টর ‘দ্বন্দ্বে’র কথা কারোর অজানা নয়। এবার যেমন […]
বীরভূম : শুক্রবার লাভপুর থানা এলাকায় নতুন করে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ সূত্রের খবর, মোট দুই ড্রাম বোমা উদ্ধার করা হয়েছে। দুটি ড্রামে প্রায় ৩৫ থেকে ৩৭টি বোমা ছিল। এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্ণিত করার চেষ্টা চলছে। কেষ্টর গড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়। তবে ’২৬-এর […]






