নতুন বছর শুরুর আগে আর পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক সমবায়ে জয় তৃণমূলের। এবার জয় এল পূর্ব মেদিনীপুরে। শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পটাশপুরে সমবায় সমিতির দখল নেয় তৃণমূল। সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের জব্দা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১৫ টি আসনের সবকটিতেই জিতেছে শাসক দল মনোনীত প্রার্থীরা। এদিকে এক আসনেও মনোনয়ন […]
Category Archives: জেলা
পরিবারের সদস্যদের একটু স্বচ্ছল রাখতে জলপাইগুড়ির দুই শ্রমিক কাজের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সিকিমে। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরল তাঁদের নিথর দেহ। সূত্রে খবর, মৃতদের নাম রবি রায় এবং সুধারাম ওঁরাও। রবি রায়ের বয় বত্রিশ আর সুধারামের বয়স ৪২। মৃত দুজনেই জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ধামিপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতেই আসে এই […]
হুগলি: মাকে কুঁড়ে ঘরে রেখে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিক্রি করে দিল গুণধর ছেলে। এমনই ঘটনা ঘটেছে আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েতের কীর্তিচন্দ্রপুর এলাকায়। অসহায়ভাবে দিন কাটাচ্ছেন মা সালেয়ার বিবি। অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বের হওয়ায় এই বাড়ি কেনার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনা […]
হুগলি: হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত’ এক্সপ্রেস দাঁড়াল হুগলি জেলার দুটি প্লাটফর্মে। মাতৃ বিয়োগের জন্য হাওড়ায় ‘বন্দে ভারত’এর অনুষ্ঠানে সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভার্চুয়ালি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। হাওড়া স্টেশনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন কর্ড লাইন ধরে হুগলির ডানকুনিতে এসে থামে। বেলা সওয়া […]
আসানসোল: আসানসোল শহরের অন্যতম অভিজাত এলাকায় একটি বহুতলের বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই বহুতলে অবৈধভাবে নির্মাণ করা স্টোররুম ভাঙল পুরনিগম। যা নিয়ে ওই এলাকা ও আসানসোল শহরে চাঞ্চল্য ছড়ায়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, কোথাও কোনও বেআইনি নির্মাণ রাখা হবে না। অভিযোগ পেলেই তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আসানসোল পুরনিগমের আইনি উপদেষ্টা […]
শুক্রবার সকালে কলকাতায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন। সঙ্গে বিশেষ […]
হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর শ্যুট আউটের ঘটনার তদন্তে নেমে রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার স্বামী প্রকাশকে গ্রেপ্তার করল হাওড়া পুলিশ। কারণ, প্রথম থেকেই তাঁর বয়ানে তৈরি হতে থাকে ধোঁয়াশা। কারণ, তাঁর বয়ানে যে একাধিক অসঙ্গতি রয়েছে তা নজর এড়ায়নি হাওড়ার জেলা পুলিশ কর্তাদের। রিয়ার স্বামী প্রকাশের দাবি ছিল, খুন করা হয়েছে ঝাড়খণ্ডের […]
পুরুলিয়ার বিখ্যাত রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবকে জাতীয় মেলা করার আবেদন জানিয়ে চিঠি লিখবেন রাজ্যের পর্যটন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করে এমনই মন্তব্য করে গেলেন তিনি। তিনি এদিন মেলার উদ্বোধন করে বলেন, আমি দপ্তরের কাছে চিঠি লিখব এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার […]
গোটা গ্রামের মানুষ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মাছির আতঙ্কে আতঙ্কিত আস্ত একটা গ্রামের বাসিন্দারা। বাড়ির চারিদিকে শুধু মাছি আর মাছি। যে দিকে তাকাবেন সেই দিকেই মাছি। ঘটনাটি দেখা যাচ্ছে, হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের সেঁকাটি গ্রামে। কিন্তু প্রশ্ন উঠছে এত মাছি আসছে কোথা থেকে? গ্রামের মানুষের দাবি, গ্রামের মধ্যে একটা […]
রাজ্যের অধিকাংশ পুরসভায় নির্বাচন হয়ে বোর্ড গঠনও হয়ে গিয়েছে।তবে ব্যতিক্রম হাওড়া পুরসভা। এখানে নির্বাচন হয়নি এখনও। তবে এবার হাওড়া পুরসভার নির্বাচন করাতে তৎপর রাজ্য সরকার। বুধবার এ ব্যপারে হাওড়া জেলা শাসকের অফিস থেকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্ববিন্যাসের পর ৬৬টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ করা হয়।যেখানে দেখা যাচ্ছে, পুরসভার মোট ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা […]










