Category Archives: খেলা

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, সবচেয়ে কম মূল্যের দাম ৪৫০ ডলার

২০২৬ বিশ্বকাপের ফাইনাল এখনও বাকি। তবে তার আগেই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ স্মারক বাজারে এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের ছোট ছোট অংশ সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরের স্মৃতি নিজের কাছে ধরে রাখতে আগ্রহীদের জন্যই এই উদ্যোগ। সবচেয়ে […]

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

শেষ ৩২–এ ডিআর কঙ্গো ম্যাচের পর এবার কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষেও একই গল্প। মায়ামিতে আজ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে চতুর্থবারের মতো সেমিফাইনালে উঠেছে ১৯৬৬–এর চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের জয়ে দুটি গোলই করেছেন জুড বেলিংহাম। ম্যাচের শুরু থেকে বল ইংল্যান্ডের দখলে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি […]

উইম্বলডন ২০২৬ — পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে বালকদের ফাইনালে উঠলেন ক্রুজ হিউইট

লন্ডন : লেটন হিউইটের উইম্বলডন শিরোপা জয়ের প্রায় সিকি শতাব্দী পর, তার ছেলে ক্রুজ শুক্রবার ডাচম্যান থাইস বুগার্ডকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে ছেলেদের ফাইনালে পৌঁছে পারিবারিক ঐতিহ্যের পতাকা উড্ডীন রাখেন। রবিবারের শিরোপা লড়াইয়ে ক্রুজ আমেরিকান জর্ডান লি-র মুখোমুখি হবেন এবং এই ১৭ বছর বয়সী, যিনি এখনো কোনো সেট হারেননি, এমন একটি ভেন্যুতে তার […]

লাল-হলুদ ছেড়ে সবুজ-মেরুনে সোনার বলের মালিক মিগুয়েল

বিশ্বকাপের আবহের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন ব্রাজিলের দাপুটে মিডিও মিগুয়েল ফিগুয়েরা দামাসোনা। গত মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের সোনার বলজয়ী এই ফুটবলারের সঙ্গে সবুজ মেরুনের চুক্তি হয়েছে ২ বছরের জন্য। মাঝমাঠের শক্তি বাড়াতে এবং আক্রমণে নতুন ধার আনতেই এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিরি এ লিগে খেলা মিগুয়েল এশিয়ার ফুটবলে প্রথম […]

আবার শেষ মুহূর্তে মেরিনো–ঝলক, সেমিফাইনালে স্পেন

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা শুরু করেছিলেন মিকেল মেরিনো। সেদিন বদলি নেমে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেরিনো। আজ একইভাবে শেষ মুহূর্তে বদলি নেমে গোল করে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেছেন তিনি। মেরিনোর করা ৮৮ মিনিটের গোলেই শেষ পর্যন্ত বেলজিয়ামকে ২-১ ব্যবধানে […]

‘অবিশ্বাস্য’ মেসিতে মুগ্ধ ইয়ামাল

৮ গোল নিয়ে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে এসেও আর্জেন্টিনা অধিনায়কের পারফরম্যান্সে ভাটা পড়েনি বিন্দুমাত্র। এই বয়সে এমন খেলা, বিস্মিত পুরো ফুটবল–বিশ্বই। মেসিকে এমন দুর্দান্ত খেলতে দেখে বিস্মিত ফুটবলের ভবিষ্যৎ লামিনে ইয়ামালও। স্প্যানিশ তরুণ তারকা এবারের বিশ্বকাপে মেসির খেলাকে বর্ণনা করেছেন এক শব্দে, ‘অবিশ্বাস্য’। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক […]

এমবাপ্পে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে

বুকে হাত দিয়ে বলুন, ফ্রান্স,মরক্কো ম্যাচের কোনো পর্যায়ে কি মনে হয়েছে এই ম্যাচ ফ্রান্স হারতে পারে? হার তো দূরের কথা গোল খেতে পারে এমনও মনে হয়নি পুরো ম্যাচে। মরক্কো ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সকে হারানোর সম্ভাবনা কেউ তৈর করতে পারেনি। এমনকি এই বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর মতো কোনো দল আছে কি না সেই […]

মেসিতে মুগ্ধ রিভালদো বললেন, ‘দর্শকেরা এমন ফুটবলই দেখতে চায়’

রেফারির শেষ বাঁশি বাজতেই চোখের জল ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। ক্যামেরার চোখও তাঁর কান্নাভেজা চোখের সেই দৃশ্যগুলোই ফ্রেমবন্দী করেছে। ফুটবলের মহাজাগতিক এক ক্যানভাসে সেই অশ্রুবিন্দু যেন হয়ে উঠেছিল এক জীবন্ত মহাকাব্য। তারই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে মেসিকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রিভালদো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এক কিংবদন্তির কাছ থেকে […]

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই মূলত আলোচনাটা বেশি হচ্ছে। এই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। মিসর দলের পক্ষ থেকে রেফারিকে নিয়ে তদন্তের দাবিও করা হয়েছে। এর পরপরই অন্য একটি বিতর্কেও যুক্ত হয়েছে আর্জেন্টিনার নাম। ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক রেফারি প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে, যা চলতি বিশ্বকাপে এর আগের […]

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

এই শতাব্দীতে এসে বিশ্বকাপে তারা নিয়মিত মুখ। ২০০৬ থেকে প্রতিটি আসরেই ছিল উপস্থিতি। কিন্তু প্রতিবার দৌড় থেমে যাচ্ছিল প্রথম বা দ্বিতীয় রাউন্ডে। অবশেষে বারবার আটকে যাওয়া সেই গেরো খুলেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা। ১৯৫৪ সালের পর এই প্রথম—অর্থাৎ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে উঠল ইউরোপের দেশটি। […]