Category Archives: কলকাতা

হাওড়ার প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ২

হাওড়া  : আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ভোটের আগে হাওড়ার প্রোমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি […]

বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল বিজেপি নেতা রাহুল সিনহার

কলকাতা : আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দলের রাজ্য দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। আজ বিধানসভায় বিজেপির পথপ্রদর্শক তথা পশ্চিমবঙ্গের জনক প্রাতঃস্মরণীয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও […]

৮-১০ মার্চ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সম্ভাবনা নেই কলকাতায়

কলকাতা : আগামী ৭ মার্চ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে, ৮-১০ মার্চ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৮ মার্চ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৯ মার্চ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও হুগলি জেলায় বৃষ্টি প্রত্যাশিত। এরপর […]

কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু; পশ্চিমবঙ্গে আসছে পূর্ণাঙ্গ বেঞ্চ, যে কোনও সময়েই ভোটের নির্ঘন্ট ঘোষণা

কলকাতা : কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মধ্যে মনোবল বাড়াতে শুরু হয়েছে রুট মার্চ। এছাড়াও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আসার আগে রাজ্যে আসছে চার সদস্যের বিশেষ প্রতিনিধি দল। আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে রবিবার কলকাতা আসছেন সিনিয়র ডেপুটি উপ নির্বাচন কমিশনার […]

দু’দিনব্যাপী বৈঠকে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা : চলতি সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা। রাজ্যে ৯ মার্চ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। এর একদিন আগে ৮ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ […]

অধ্যাপক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানস ভুঁইয়ার ভাষণকে কটাক্ষ মন্ত্রী সুকান্তর

কলকাতা : “এই অসম্মান শুধু সবং-এর ওই কলেজের মাননীয় অধ্যাপক মহাশয়দেরই অসম্মান নয়, বরং গোটা রাজ্যের শিক্ষকমহল এবং শিক্ষাব্রতীদের মাথাও হেঁট করে দেয়।” সবংয়ে মন্ত্রী মঞ্চ থেকে মানস ভুঁইয়ার অধ্যাপক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণকে এভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার তিনি এক্সবার্তায় মানসবাবুর বক্তৃতার ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, “কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ‘সবং […]

হোলির দিনেও মধ্য কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটের আগে বাড়তি নজরদারি

কলকাতা :- হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকে মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করেন জওয়ানরা। উৎসবের দিনেও নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। এলাকাগুলি চিনিয়ে দিতে রুট মার্চে উপস্থিত ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরা।প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা […]

তাপমাত্রার ওঠানামা অব্যাহত কলকাতায়, ধীরে ধীরে বাড়ছে গরম

কলকাতা : মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম (-০.৫)। ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অনুভূত হচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাড়বে তাপমাত্রা। ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার […]

ডব্লুবিসিএসইওএ-র বিবৃতির কড়া প্রতিবাদ নির্বাচন কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডব্লুবিসিএসইওএ-কে ‘এক্তিয়ার-বহির্ভূত’ বিবৃতির জন্য সতর্ক করল নির্বাচন কমিশন। এসআইআর তালিকায় বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) হিসেবে চিহ্নিত নামগুলির জন্য নির্বাচন কমিশন ইআরও/ এইআরও-দের দায়ী করেছে বলে অভিযোগ করেছে ডব্লুবিসিএসইওএ। এ সম্পর্কে কমিশনের বক্তব্য, কমিশন যা বলেনি, সেটিকে কমিশনের বক্তব্য বলে চালানোর চেষ্টা করেছে ডব্লুবিসিএসইওএ। ডব্লুবিসিএসইওএ এক্স হ্যান্ডলে অভিযোগ করেছে, […]

পার্ক স্ট্রিটে ভাঙলো পুরোনো বাড়ির একাংশ

কলকাতা : দোল উৎসবের সকালেই বিপত্তি। পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, বাড়িটি প্রায় দেড়শো বছরেরও বেশি পুরোনো। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও বড় ধরনের বিপদ ঘটেনি। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার […]