আর জি কর হাসপাতালে সিবিআইয়ের আধিকারিকরা

কলকাতা : পালাবদলের বাংলায় ‘আর জি কর ফাইল’ খুলতে ফের তৎপর সিবিআই। পড়ুয়া-চিকিৎসক খুনের মামলার তদন্তে আর জি কর হাসপাতালে এলেন সিবিআইয়ের সিটের তদন্তকারী আধিকারিকরা। কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই মামলার সিট গঠন করে পুনরায় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।

সোমবার সকালে পুনরায় তদন্তের সূত্রেই অফিসারেরা হাসপাতালে গিয়েছেন বলে জানিয়েছেন সিবিআই কর্তারা। এ দিন ৬ সদস্যের একটি দল হাসপাতালে যায় বলে সূত্রের খবর। মামলার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ ওঠে। তদন্তে নেমে প্রাথমিক ভাবে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার নিয়েছিল। সঞ্জয়কে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =