রবিবারের পর ফের পথ দুর্ঘটনায় কলকাতা শহরে মৃত্যু। মঙ্গলবার এজেসি বোস উড়ালপুলে মৃত্যু হয়েছে বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মদন সাহা। কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি বাইক নিয়ে এজেসি বোস উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, সেই সময় পিছন থেকে কোনও গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। […]
Category Archives: কলকাতা
বিএড কলেজ নিয়ে এবার নয়া তথ্য সামনে এল যেখানে দেখা যাচ্ছে ভুয়ো শিক্ষকে চলছে বিএড কলেজ। শুধু ভুয়ো শিক্ষক-ই নয়, বেতনও ভুয়ো। সূত্রের খবর, রাজ্যের অধিকাংশ বিএড কলেজে শিক্ষক নেই। ভুয়ো শিক্ষক দেখিয়ে চলছে সে সব কলেজ। পাশাপাশি, কলেজগুলির উপযুক্ত কাগজপত্রও নেই। এনসিটিই-র ২০১৪ সালের নিয়ম মানছে না সে সব কলেজ। অভিযোগের তালিকা এখানেই শেষ […]
‘লিপস অ্যান্ড বাউন্স’ কোম্পানিতে ফাইল ডাউনলোড সংক্রান্ত বিষয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে চিঠি চালাচালি অব্যাহত। কলকাতা পুলিশের সিপিকে এই নিয়ে আগেই চিঠি পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই চিঠিতে সন্তুষ্ট নয় লালবাজার। এরপরই যথাযথ ব্যাখা চেয়ে সশরীরে তলব ইডি আধিকারিককে। কেন ‘লিপস অ্যান্ড বাউন্সে’-র কম্পিউটারে ফাইল ডাউনলোড করেছেন ইডি আধিকারিক সেই ব্যাখা জানতেই এই তলব […]
দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, মঙ্গলবার বিজেপির দুটি মামলাই খারিজ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এদিকে হাইকোর্টের বক্তব্য, এখনই এই তদন্ত একেবারেই অপরিণত অবস্থায় রয়েছে। সেইকারণে এই মামলার শুনানি এখনই সম্ভব নয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস […]
বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে উদ্ধার হল প্রবীণ সন্ন্যাসীর ঝুলন্ত দেহ। সোমবার ভোরে মঙ্গল আরতি সেরে ফিরে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন বাকি সন্ন্যাসীরা। ঘরের সামনে গ্রিল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্বামী শুভরূপা নন্দ ওরফে প্রদ্যোৎ মহারাজকে এমন অবস্থায় দেখতে হবে তা ভাবতেও পারেননি কেউ। প্রায় ৫০ বছর ধরে ভারত সেবাশ্রম সংঘে ছিলেন তিনি। […]
এবার হাইকোর্টের তোপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার শুনানির জন্য সেই মামলা আদালতে উঠতেই মেজাজ হারান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সরাসরি বিরোধী দলনেতাকে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। জানান, মালা প্রত্যাহার না করলে তিনিই তা খারিজ করবেন। যাদবপুর কাণ্ডে আগেই বিশ্ববিদ্যালয়ের ভিতর […]
শ্রম সংক্রান্ত ছোটখোটো অপরাধে আর জেল নয়। মোটা অঙ্কের জরিমানা দিলেই রেহাই পাবে সংস্থার মালিক। এই মর্মে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ তহবিল বিল (সংশোধনী), ২০২৩ পাশ হল বিধানসভায়। রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতেই এই সংশোধনী পাশ করা হয়েছে বলে সূত্রে খবর। এখানে বলে রাখা শ্রেয়, এতদিন শ্রম সংক্রান্ত ছোটখাটো অপরাধে জরিমানার পাশাপাশি সংস্থার কর্তৃপক্ষের কথাই বলা […]
পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হয়েছে প্রায় দেড় মাস। এদিকে প্রায় দেড় মাস কেটে গেলেও কলকাতা হাইকোর্টে একাধিক মামলার নিষ্পত্তি হয়নি এখনও। প্রায় প্রতিদিনই চলছে শুনানি। কোনও মামলা হয়েছে ব্যালট নিয়ে আবার কোথাও ইস্যু গণনা কেন্দ্রে গন্ডগোল। তবে এবার এই সব মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন বিচারপতি অমৃতা সিনহা। আর সেই কারণেই এবার এই বিভিন্ন সমস্যা […]
সাগরদিঘির বিধায়ক দল ছাড়লেও মানুষের সমর্থনকে সামনে রেখেই এগোতে চাইছে প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বেশ প্রত্য়য়ের সঙ্গেই জানান, মমতার থেকে মানুষের মোহমুক্তি শুরু হয়ে গিয়েছে। এদিন সাগরদিঘির প্রসঙ্গ টেনে অধীর বলেন, ‘সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় […]
২১ জুলাইয়ের পর সোমবারও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে। তবে এবার আর ঝাঁঝালো বক্তৃতা নয়, এদিন যেন একেবারে অন্য ভূমিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বি.এড দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের শুরুতে গান পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ‘জয়ী’ বাংলা ব্যান্ডের সদস্যরা। রাজন্যাও সেই বাংলা […]










