Category Archives: কলকাতা

সিআইডি-র তলবে ভবানী ভবনে হাজির হলেন নওশাদ

ভাঙড়ে ভোট হিংসার ঘটনায় সোমবার ভবানী ভবনে নওশাদ সিদ্দিকীকে তলব করল রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি।গত ১৬ জুন কাশীপুর থানার একটি অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু করে সিআইডি। সেই সূত্রে্ই এদিন তলব করা হয় নওশাদ সিদ্দিকীকে।প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর সন্ত্রাস চলে ভাঙড়ে। চলে গুলি। বোমাও পড়ে অগুন্তি। তারই জেরে মৃত্যুও হয় সাধারণ মানুষে থেকে আমজনতারও। এরপরই […]

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধুন্ধুমার কৌস্তভ বাগচিকে নিয়ে

সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি ঢুকতেই তৈরি হল এক ধুন্ধুমার পরিস্থিতি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কৌস্তভের অনুগামী সঙ্গে অপর এক গোষ্ঠী। এদিকে সূত্রে খবর, সোমবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি কৌস্তভকে। এদিকে কৌস্তভও নাছোড়। সোমবারে পৌঁছেও যান মহাজাতি সদনে। অভিযোগ, গেটেই তাঁকে আটকে দেওয়া হয়। এরপরই গেটের সামনে […]

দত্তপুকুরে ব্যবহার করা হচ্ছিল আরডিএক্স, দাবি শুভেন্দুর

দত্তপুকুরে ব্যবহার করা হচ্ছিল আরডিএক্স, বিধানসভায় এমনটাই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবারের এই ঘটনার পর সোমবার  বিস্ফোরণ-কাণ্ডের আঁচ পড়ে বিধানসভা কক্ষেও। এদিন দত্তপুকুর, এগরা ও বজবজ সহ তিনটি ঘটনার কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, অবৈধ বাজি বন্ধ করার ক্ষেত্রে কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। বাজি কারখানা বন্ধ নিয়ে […]

২ মাসের মধ্যে ২৬ ক্যামেরা বসবে যাদবপুর ক্যাম্পাসে

যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবেলের ওপর। ওয়েবেল সূত্রে খবর, পুরো কাজ শেষ হতে সময় লাগবে ২ মাস। মোট ২৬টি ক্যামেরা বসছে যাদবপুরের দুই ক্যাম্পাসে, হস্টেলের গেটেও। এর জন্য খরচ হবে ৩৭ লক্ষ টাকা। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে যাদবপুরের মূল ক্য়াম্পাস ও সল্টলেক ক্যাম্পাসের সর্বত্রই বসছে এই সিসিটিভি ক্যামেরা। ক্যামেরা বসছে […]

রাত পোহালেই বহু প্রতীক্ষিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

রাত পোহালেই কলকাতায় বহু প্রতীক্ষিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ছাত্র এবং যুবক তাঁদের নেতা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শুনতে কলকাতায় আসতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আশা করছেন , রেকর্ড জমায়েত […]

সন্তানদের দিকে তাকিয়ে নিজেদের ঝামেলা মেটান, পরামর্শ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

দাম্পত্য কলহে দুই নাবালকের জীবন দুর্বিষহ হচ্ছে। তারা এক দেশ থেকে অন্য দেশে এসে মানাতে পারছে না। মানসিক সমস্যা বাড়ছে। তাই নিজেদের কলহ সরিয়ে স্বামী-স্ত্রীকে কোথাও গিয়ে কথা বলে নিজেদের সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই পরামর্শ কতটা কাজে এল, পরের শুনানিতে তা জানাতে হবে আদালতে। আদালত সূত্রে খবর, এক তরুণীর আইনজীবীর […]

নীলগঞ্জের বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে শাসক-বিরোধীর তরজা শুরু

নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে প্রাণ গিয়েছে কমপক্ষে ৭ জনের। আহত বহু। এদিকে স্থানীয়রা বলছেন, সব জানতেন বিধায়ক। তাঁদের অভিযোগের তির সরাসরি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দিকে। অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। নীলগঞ্জের লোকজন প্রকাশ্যেই বলছেন, টাকা খেয়ে বসে আছে পুলিশ। বেআইনি বাজি কারখানার দৌরাত্ম্য দেখেও চুপ থেকেছে পুলিশ-প্রশাসন। যদিও দত্তপুকুরের নীলগঞ্জে বিস্ফোরণের পর বিতর্কের মধ্যেই  রথীন ঘোষের […]

ফুটপাথে শুয়ে থাকা ব্যক্তিকে পিষে দিল গাড়ি

ফুটপাথ শুয়ে থাকা ব্যক্তিকে পিষে দিল গাড়ি। এমনই ঘটনার সাক্ষী কলকাতা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে পার্ক সার্কাসের সেভেন-পয়েন্টে। রবিবার সকাল ৫টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে বেনিয়াপুকুর থানা এলাকার সার্কাস অ্যাভিনিউয়ের কাছে। পুলিশ সূত্রে খবর, এক্সাইডের দিক থেকে আসা একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে। ধাক্কার প্রতিঘাতে পার্ক করে রাখা […]

ইডি-র এক আধিকারিকের মেয়ের জন্য হস্টেল দেখতে গিয়েই ডাউনলোডের ঘটনা, জানাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা

লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় গত সোমবার টানা ১৮ ঘণ্টা ওই সংস্থার আলিপুরের অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। কিন্তু, ওই তল্লাশি অভিযানের পরই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে অভিযোগ জানান, তাঁদের অফিসের কম্পিউটারে ১৬ টি নতুন ফাইল ডাউনলোড হয়েছে। অফিসে তল্লাশির সময় ইডি আধিকারিকেরা এই ফাইল ডাউনলোড করেছিল বলে […]

সেনা পোশাক বিতর্কে গ্রেফতার সংগঠনের কর্ণধার কাজী সাদেক হোসেন

গত বুধবারে সেনার পোশাক পরে যাদবপুর ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন একদল যুবক-যুবতী। প্রথমে তাঁদের দেখে ভারতীয় সেনা বলেই ভুল করেছিলেন অনেকে। কারণ, তাঁদের, চালচলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই যে ছিল সেনার মতো। ঢোকা মাত্রই তাঁদের সকলের মুখে একটাই, যাদবপুরে অশান্তির খবর পেয়ে তাঁরা নাকি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন। নিজেদের বিশ্ব শান্তি সেনা বলেও পরিচয় দেন। […]