Category Archives: কলকাতা

দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হল দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। মৃতার নাম ববিতা রায় (৩৫)। ববিতাদেবীর পরিবারের সদস্য়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। দু’দিন ধরে জ্বর নিয়ে ভর্তি ছিলেন দক্ষিণ দমদম পৌর হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ মৃত্যু […]

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যানরাও প্রভাবশালী হয়ে উঠছেন কি না, উঠছে প্রশ্ন

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মিডলম্যান-এজেন্টরাও কি প্রভাবশালী এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেল, নিয়োগ দুর্নীতির এক এজেন্টকে এবার প্রিজন ভ্যান থেকে কোল্ড ড্রিংকসের বোতল হাতে নামতে দেখে। শুক্রবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে একটা আধ-খাওয়া কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অন্যতম মিডলম্যান প্রদীপ সিং ওরফে ছোটুকে। উল্লেখ্য, ওই […]

পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। এ রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কেন কম বেতন পান, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ের বক্তব্য জানানোর নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।আদালতের তরফ থেকে শুক্রবার প্রশ্ন তোলা হয়, অন্য রাজ্যে কেন্দ্রের একইরকম অনুদান নিয়ে যদি পার্শ্ব শিক্ষকদের […]

নিউটাউন মেলা প্রাঙ্গনে পুজোর অনুমতি আদালতের

নিউটাউন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো করায় ‘না’ বলা হয়েছিল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ-এর তরফ থেকে। এরপরই পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। শুনানি হয়ে গেলেও শুক্রবার সেই মামলার রায়দান ছিল। এই মামলার রায়দান করতে গিয়ে আদালত নির্দেশ দেয়, নিউটাউন মেলা প্রাঙ্গণে ‘মানবজাতি কল্যাণ সমিতি’ দুর্গাপুজো করবে। শুধু তাই নয়, এই […]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেনার পোশাকে কারা তা জানতে চায় কলকাতা পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যুবক-যুবতীদের সেনা পোশাকে ঢুকে পড়ার ঘটনায় দানা বেঁধেছিল বিতর্ক। এবার এই ইস্যুতে ডিন  অফ আর্টসকে তলব করল যাদবপুর থানার পুলিশ। পাশাপাশি এশিয়ান হিউম্যান রাইট সোশ্যাইটি সংস্থার প্রধান কাজি সিদ্দিকি হোসেনকেও তলব করা হয়েছে। কারণ, পুলিশ জানতে চাইছে কার অনুমতিতে সেনাবাহিনীর পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন এই যুবক যুবতীরা। সেনা বাহিনীর পোশাক পরে তাঁরা […]

এসএসকেএম-এ নার্সিং পড়ুয়ার  মৃত্যুতেও কি ‘ব়্যাগিং’! জল্পনা

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এসএসকেএম হাসপাতাল। হস্টেলে মিলল নার্সিং পড়ুয়ার দেহ। যাদবপুরে ছাত্রমৃত্যুতে র‌্যাগিং-এর অভিযোগ উঠেছে তার স্বপক্ষে প্রমাণও মিলেছে। এবার এসএসকেএম-এর ঘটনাতেও র‌্যাগিং -এর বিষয় ওড়ানো যায় না বললেন এসএসকেএম হাসপাতালের নার্সিং স্টাফ অনিমা মাল। নতুন পড়ুয়াদের একটা ‘ইন্ট্রো পর্ব’ এখানেও হয় এমনটাই জানাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালের এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ […]

রাজ্য পুলিশে বদলি হওয়া ১০০ জনকে ফেরাচ্ছে কলকাতা পুলিশ

রাজ্য পুলিশে বদলি হওয়া প্রায় ১০০ জন অফিসার ফিরছেন কলকাতা পুলিশে, এমনটাই খবর লালবাজার সূত্রে। গত পাঁচ-ছয় বছর ধরে কলকাতা পুলিশের প্রায় ৩০০-এর বেশি অফিসারকে রাজ্য় পুলিশে বদলি করা হয়েছিল বিভিন্ন প্রশাসনিক কারণে। তাঁদের মধ‍্যে ছিলেন সাব ইন্সপেক্টর, কনস্টেবল। এবার তাঁদের মধ্যে প্রায় ১০০ জনকে কলকাতা পুলিশেই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সূত্রের খবর, […]

রাখিবন্ধন উৎসবে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে পালিত হবে ‘অবিচ্ছিন্ন বাঁধন’ কর্মসূচি

আগামী সপ্তাহে রাখিবন্ধন উৎসব। রাজ্য জুড়ে রাখিবন্ধন উৎসব পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস। রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখিবন্ধনের ডাক দিয়েছিলেন, তার মূল সুরই ছিল সৌভ্রাতৃত্ব। মহিলা তৃণমূল কংগ্রেস সেই সৌভ্রাতৃত্বকে উদযাপন করতে চলেছে বাড়ির মেয়ে, বউদের হাতে রাখি পরিয়ে। সেদিন জেলায় জেলায় রাখিবন্ধন উৎসব পালন করবেন তৃণমূলের মহিলা সদস্যরা। আর এই বন্ধনে আবদ্ধ করবেন মেয়েদেরই। এই […]

হাইকোর্টের নির্দেশে চাকরি পাওয়ার পরও বিরোধিতা এসএসসি-র, ধাক্কা ডিভিশন বেঞ্চে

কলকাতা: প্রিয়ঙ্কা সাউ-এর চাকরি মামলায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল এসএসসি। বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগের নির্দেশ। ফলে চাকরি হারাতে হচ্ছে না প্রিয়ঙ্কা সাউকে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চাকরি পেয়েছিলেন প্রিয়ঙ্কা সাউ। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রিয়ঙ্কাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ, যোগ্যতা ও নম্বর বেশি থাকা সত্ত্বেও প্রিয়ঙ্কা চাকরি পাননি। কিন্তু […]

নার্সিং ছাত্রীর মৃত্যুর সঙ্গে ব়্যাগিংয়ের সম্পর্ক নেই, জানালেন এসএসকেএম মেডিক্যাল সুপার

এসএসকেএম-এর হস্টেলে নার্সিং পড়ুয়ার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছিল এমন ঘটনা ব়্যাগিয়ের জন্য ঘটেছে কি ন তা নিয়ে। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই হাসপাতালের তরফেও একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন হস্টেল সুপার, নার্সিং সুপার ও অধ্যাপক। তবে এই ঘটনার সঙ্গে ব়্যাগিংয়ের কোনও […]