কলকাতা : কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য! নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা যুবককে ছুরির কোপ মেরে খুনের চেষ্টা, ছুরি দিয়ে যুবককে কুপিয়ে উধাও দুষ্কৃতীরা। যুবককে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার ভোররাত সোয়া ৩টে নাগাদ নারকেলডাঙার কাইজার স্ট্রিটে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত ৩.১৫ নাগাদ এই হামলা চালানো হয়। ঘটনায় আহত যুবকের নাম ইমরান (২৬)। […]
Category Archives: কলকাতা
কলকাতা : প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে গেল মরচে ধরা কাঁচি। সেই ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর জি কর হাসপাতালে রক্ত মাখা গ্লাভস উদ্ধার নিয়ে কিছুকাল আগে হইচই হরেছে। সোমবার প্রকাশ্যে এসেছে এসএসকেএম হাসপাতালে সম্প্রতি অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি উদ্ধার। অভিযোগ, অস্ত্রোপচারের সময় […]
বিধাননগর : সল্টলেক সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার ডিরেক্টর সম্বরণ চ্যাটার্জীকে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের বিপুল অংকের টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ ওঠে, সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাত করেছেন তিনি। প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ার অভিযোগ তুলে কর্মীরা প্রোভিডেন্ট ফান্ড দফতরে অভিযোগ করেন, যা তদন্তে উঠে আসে প্রতারণার ঘটনা। সেই […]
কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বস্তিতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ […]
কলকাতা: কম্পিউটার অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (কম্পাস) এর বার্ষিক দিওয়ালি মিট রবিবার রাতে শহরের আলমন্ড ব্যাংকোয়েটে আয়োজিত হয়েছিল। কম্পাস শিল্পের লিডর্ষ, সদস্যরা এবং অংশীদাররা তাদের পরিবারের সাথে আলোর উত্সব দিওয়ালি উদযাপনের জন্য এই ইভেন্টে অংশ নিয়েছিলেন। দিওয়ালি মিট হল কম্পাসের একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য যা আইটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রচার করে। ইভেন্টে নেটওয়ার্কিং সুযোগের […]
দমদম : দমদম জংশন রেলস্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রবিবার সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক বৃদ্ধের পা কাটা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন চলতে শুরু করার পর বৃদ্ধ ট্রেনে ওঠার চেষ্টা করেন, কিন্তু ভারসাম্য হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীরা তৎক্ষণাৎ রেল পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করে। […]
সল্টলেক : সল্টলেক সেক্টর ফাইভের আর এস সফটওয়্যার সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। সূত্রের খবর অনুযায়ী, আহত আইটি কর্মী বাইক নিয়ে উইপ্রোর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারে। এই ধাক্কার জেরে তিনি ছিটকে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। দুর্ঘটনার […]
কলকাতা : রবিবার সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান থেকে বাংলায় ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘বাংলা থেকেই বিজেপির শুরু সেই বিজেপি আজ বটবৃক্ষ হয়েছে। তাই সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন।’ উন্নয়নই বিজেপির একমাত্র লক্ষ্য বলে দাবি করেন তিনি। রাজ্য সরকারকে বিঁধে অমিত শাহের অভিযোগ, সন্দেশখালি থেকে আর […]
দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একই বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায় একটি বাড়ি থেকে দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই দম্পতিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল, কেন খুন হতে হল দম্পতিকে […]
কলকাতা : কলকাতা পুরসভার তরফে ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রাপ্ত বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হতে চলেছে। চলতি মাসের অধিবেশনে কেন্দ্রীয় পুরভবনে ওই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার এ নিয়ে এক প্রস্তাব উত্থাপন করেন পুরপিতা বিশ্বরূপ দে। ওই প্রস্তাবের স্বপক্ষে তিনি বলেন, খাতায় কলমে নয়, কলকাতা পুরসভার অধীনে সমস্ত ক্ষেত্রেই সবরকম কাজকর্মে বাংলা ভাষাকে মর্যাদার […]










