কলকাতা : নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধাকে খুনের ঘটনায় আয়াকে গ্রেফতার করলো পুলিশ। সঙ্গে তার এক পুরুষ সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, আয়া রাতে ওই সঙ্গীকে নিয়ে দম্পতির বাড়িতে এসেছিল। নিজে বাড়ির ভিতরে ঢুকেছিল। কিন্তু তাঁর সঙ্গী বাইরে অপেক্ষা করছিল। বৃদ্ধার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত […]
Category Archives: কলকাতা
কলকাতা : পশ্চিমবঙ্গের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় কেন্দ্রীয় সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমের প্রশাসনিক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আবারও পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করার সুযোগ পেয়েছি। আমি নোয়াপাড়া থেকে বিমান বন্দর পর্যন্ত কলকাতা মেট্রো উপভোগ করেছি। এ সময় অনেকের সঙ্গে কথা বলার সুযোগও পেয়েছি। কলকাতার গণপরিবহন সত্যিই এখন আধুনিক হয়ে উঠছে […]
কলকাতা : শুক্রবার নতুন তিনটে মেট্রো রুটের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানেও উপস্থিত রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন ৫ হাজার ২০০ কোটি টাকার বেশি নানা প্রকল্পের […]
কলকাতা : শেষ পর্যন্ত প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, ” রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে […]
কলকাতা : পঞ্চসায়র থানা এলাকার নিউ গড়িয়ায় একটি আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালের ঘটনা। খুন হওয়া বৃদ্ধার নাম বিজয়া দাস (৭৮)। দেহ উদ্ধারের পরে পুলিশ দেখেছে, বৃদ্ধার স্বামী প্রশান্তকুমার দাসকে হাত বাঁধা অবস্থায় খাটের তলা থেকে উদ্ধার করে পুলিশ। বৃদ্ধের আঙুল থেকে আংটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। […]
কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার খাদ্য ভবনে গ্রুপ-ডি কর্মীদের উন্নয়নমূলক পদোন্নতির দাবিতে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রায় সমস্ত জেলার খাদ্য দফতরের প্রায় ৭০০ জন গ্রুপ-ডি কর্মী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। মূলত, দীর্ঘদিন ধরে গ্রুপ-ডি কর্মীদের পদোন্নতির প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে অভিযোগ তুলেছেন কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে […]
কলকাতা : “কলকাতার মানুষের সাথে থাকতে পারা সবসময়ই আনন্দের, কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ”। বৃহস্পতিবার এক্সহ্যান্ডলে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নতুন মেট্রোর একগুচ্ছ ছবি যুক্ত করে আরও লিখেছেন, “আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড […]
কলকাতা : বুধবার রাতে পর্ণশ্রীতে অসুস্থ স্বামীর সামনেই গায়ে আগুন দিলেন বৃদ্ধা। স্বামী কোনওক্রমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বৃদ্ধার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। জানা যাচ্ছে, একাকীত্ব, অসহায়তার কথাই লিখেছেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা মৃণালকান্তি পাল। সন্তান থাকেন […]
কলকাতা : শিয়ালদহের কারমাইকেল হস্টেলের পড়ুয়াদের ‘বাংলাদেশি’ বলে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন। আক্রান্ত পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। বুধবার রাতে মুচিপাড়া থানা এলাকায়, শিয়ালদহ সেতুর নীচে কারমাইকেল হস্টেলের কয়েক জন পড়ুয়াকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে কয়েক জন দোকানদারের বিরুদ্ধে। আহত পড়ুয়ারা জানিয়েছেন, বুধবার […]
কলকাতা : আকাশ কালো করে দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বাদ পড়েনি শহর কলকাতাও। কলকাতা-সহ একাধিক জেলায় বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। নিম্নচাপ বুধবারে ছত্তিশগড়ে ঢোকার পরেই ক্রমশ শক্তি […]








