Category Archives: কলকাতা

পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক তা মমতাই চান : রাহুল সিনহা

কলকাতা : একটি সম্প্রদায় নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের সমালোচনা করে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বললেন, পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক তা মমতাই চান। বুধবার রাহুল সিনহা বলেন, “মমতা নিজেই চান পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, আর সেই কারণেই তিনি হিন্দু ও মুসলিমদের উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু হিন্দু […]

শিশুদের ক্রিকেটে নতুন দিগন্ত, বুধবার শুরু ‘এনসিসি বেবি লিগ’

ছবির ক্যাপশন : বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনে হাজির সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ডালমিয়া সহ অন্যান্যরা।

‘দার্জিলিংয়ে ৩টে সিট আমরা লড়ছি না’, জানালেন তৃণমূলনেত্রী

কলকাতা : “দার্জিলিংয়ে ৩ টে সিট আমরা লড়ছি না। অনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি। বাকি ২৯১ আসনে আমরা প্রার্থী দিচ্ছি।” পাহাড় নিয়ে রবিবার একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা তীর্থের কাকের মতো বসে থাকি না। সব একসঙ্গে করে দিলাম। যাঁরা পুরোনো পেলেন না আমায় ভুল বুঝবেন না। তাঁদের অন্য কাজে লাগাবো। জোটবদ্ধভাবে […]

কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরাকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন! সরানো হল ১২টি জেলার পুলিশ সুপারকে

কলকাতা : ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই পশ্চিমবঙ্গে আবারও রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপার বদল করা হল। শুধু তাই নয়, কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দিল কমিশন। সেই তালিকায় রয়েছেন বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, […]

মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে : খগেন মুর্মু

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অহঙ্কারী আখ্যা দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে। মঙ্গলবার খগেন মুর্মু বলেন, “এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে বাংলাকে লুট করে চলেছেন। তৃণমূল কংগ্রেস চুরি ও লুটতরাজ চালাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষের সম্মান হরণ করা হচ্ছে। সেখানে আমাদের রাষ্ট্রপতিকেও […]

বিজেপির প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নামলেন সুব্রত মৈত্র, বহরমপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু জনসংযোগ

বহরমপুর :- বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারের ময়দানে নেমে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার সকালেই নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দিনটির শুরুতেই বহরমপুরের মোহন সিনেমা মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন বিজেপি প্রার্থী।সকালবেলায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছে নিয়ম মেনে আরতি […]

ভোট ঘোষণার পরদিনই পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানির সঙ্কটের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী৷ দলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি কলকাতার বিভিন্ন অংশ থেকে আসা কর্মীদের সঙ্গে নিয়ে পথ হাঁটেন তিনি৷ এদিন দুপুর থেকেই কলেজ স্টিট চত্বরে ভিড় বাড়তে শুরু করে৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে নেতারা […]

ভোট পরবর্তী হিংসায় যুক্ত ‘দাগি’ পুলিশ আধিকারিকদের তালিকা চাইল কমিশন

কলকাতা : ২০২১ এবং ২০২৪ এর ভোট পরবর্তী হিংসায় যুক্ত ‘দাগি’ পুলিশ আধিকারিকদের তালিকা চাইল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি এবং কমিশনারদের জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই একাধিক এলাকায় হিংসার অভিযোগ উঠেছিল। ২০২৪ লোকসভা নির্বাচনের পরেও একই অভিযোগ ওঠে। কমিশন সূত্রে জানা গিয়েছে, […]

মতুয়াদের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মতুয়াদের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ, এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, “মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিশেষ তিথিটি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। আমি তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে […]