কলকাতা : শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবক হাসপাতালের সাফাইকর্মী। এ দিন সকালে হাসপাতালের গ্যাস্ট্রো বহির্বিভাগের কাছে চারতলা থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। হাসপাতাল সূত্রে খবর, সকালে হাসপাতালের কর্মীরাই প্রথম […]
Category Archives: কলকাতা
কলকাতা : নিউটাউন এলাকার সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ট্যাক্সি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টারের আশপাশে […]
কলকাতা : আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হল এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোরে এই ঘটনার পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনদের একাংশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচ তলায় যাচ্ছিলেন। লিফটে আটকে মৃত্যু হয় তাঁর। […]
কলকাতা : বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে তামিলনাড়ুর নির্বাচনে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ বার বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল কমিশন। ওই দুই পুলিশ কমিশনার আগের পদেই বহাল থাকবে বলে খবর। মুরলীধর বিধাননগর পুলিশের কমিশনার পদে কর্মরত ছিলেন, অন্যদিকে রাজা শিলিগুড়ি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। […]
কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থী হিসেবে এই প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পৌঁছলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজেপি সমর্থকরা স্বাগত জানান। শুভেন্দু অধিকারী বলেন, “আজ থেকেই শুরু হয়ে গেছে—‘মমতা যান’। আগামী দিনে এই ভোটের ধারা সুনামিতে পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ থেকে ৩০ […]
দক্ষিণ ২৪ পরগনা : ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দল আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মী। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। […]
কলকাতা : বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে, তা এখনও অজানা। তার আগে এসআইআর ও রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। […]
কলকাতা : চলতি সপ্তাহের শেষে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে […]
নয়াদিল্লি : বিমানযাত্রাকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বিমানে কমপক্ষে ৬০ শতাংশ আসন অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীদের জন্য বরাদ্দ রাখতে হবে। বুধবার সরকার জানিয়েছে, এর ফলে সব যাত্রী সমান সুযোগ পাবেন এবং বিমান সংস্থাগুলির পরিষেবা আরও স্বচ্ছ হবে। একই সঙ্গে এক পিএনআর-এ […]
কলকাতা : আরও পাঁচ পুলিশ কর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। বুধবার সকালে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন সকলকে দায়িত্ব নিতে বলা হয়েছে। ভোটের আবহে লাগাতার রাজ্য পুলিশে রদবদল। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে রাজ্যের পাঁচ জায়গায় ডিআইজি […]










