কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।” অমিত শাহ বলেন, “এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, […]
Category Archives: রাজ্য
কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর প্রথম দফার ভোট প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে বিশেষ তৎপরতা শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজ্যের সমস্ত বুথে একযোগে শুরু হয়েছে ওয়েবকাস্টিংয়ের ট্রায়াল রান বা নকল মহড়া। নির্বাচনের দিন ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই কমিশন এই মহড়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে রূপায়ণ […]
কার্শিয়াং : উত্তরবঙ্গবাসীকে বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস তৈরি করা হবে। মঙ্গলবার কার্শিয়াং-এর নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট তৃণমূলের অপরাধ থেকে মুক্ত করার। অমিত শাহ বলেন, “এই নির্বাচনটি হলো তৃণমূলের অত্যাচার থেকে সমগ্র বাংলাকে মুক্ত করার নির্বাচন। এক […]
কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে কোনও খামতি রাখতে নারাজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ১৬ জেলার মধ্যে ৬টি জেলাকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। এই জেলাগুলি হল যথাক্রমে – […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ । সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দ্বিতীয় দফার লড়াইয়ে থাকা প্রার্থীদের মধ্যে ৩৩৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২৩ শতাংশ। এদিন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এই পরিসংখ্যান […]
ঝাড়গ্রাম : ওঁর (নরেন্দ্র মোদী) পকেটে ১০ টাকা থাকে নাকি?” মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জনসভায় এরকমই কটাক্ষ করলেন। মমতার মন্তব্য, ‘‘শুনলাম উনি (নরেন্দ্র মোদী) কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজি-কে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন, আগে থেকে দোকানে মাইক-ক্যামেরা রাখা ছিল। সব নাটক! নাহলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? শুনেছি, আবার দামও দিয়েছেন।” ঝালমুড়ির […]
পূর্ব মেদিনীপুর : পশ্চিমবঙ্গে এবারের ভোটে বিজেপির জয় নিয়ে আশাবাদী দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার পূর্ব মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে নিতিন বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঢেউ। তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে, এবার বিজেপি ক্ষমতায় আসছে। মমতা ‘মা-মাটি-মানুষ’ স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এখন সেই মানুষেরাই দুর্ভোগে। সন্দেশখালি থেকে আর জি কর পর্যন্ত, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা […]
বীরভূম : বীরভূমে নির্বাচনী প্রচারে তৃণমূলকে বিঁধলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, ”পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল-কে পরপর তিনবার সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, একটি রাজ্যের উন্নয়নের জন্য ১৫ বছর কোনও কম সময় নয়। দেশে এমন অনেক রাজ্য আছে যেগুলি মাত্র পাঁচ থেকে আট বছরেই দ্রুত রাজ্যের উন্নয়ন করেছে।” রাজনাথ সিং বলেন, […]
উধমপুর : জম্মু ও কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর মহকুমায় এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। […]
পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে এই সভা হয়। সেখানে বিজেপিকে তোপ দেবেন মমতা| বলেন, পরশু দিন (শুক্রবার) লোকসভায় মুখ পুড়েছে। ভোটে হেরে গিয়েছেন। এখন কেঁদেকেঁদে মুখরক্ষা করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, মুখে মহিলাদের কথা বলা হলেও কেন্দ্রের মনে ময়লা আছে। আর […]









