Category Archives: রাজ্য

মঙ্গলবার সকালে ঠান্ডার আমেজ, বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা

কলকাতা : হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আগামী দু’দিনে উষ্ণতা আরও অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও। তবে শীত একেবারে উধাও হচ্ছে […]

বেহালায় ফ্ল্যাটের ভিতর প্রবীণ গায়িকাকে নৃশংসভাবে কুপিয়ে খুন, আটক ৩

কলকাতা : সাতসকালে খাস কলকাতার বেহালায় এক প্রবীণাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের এক ফ্ল্যাট থেকে অনিতা ঘোষ নামে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়েছে। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে। ​মৃতা অনিতা ঘোষ ওই ফ্ল্যাটে […]

বনগাঁয় ফর্ম ৭ ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনা : মহকুমা শাসকের দফতরে জমা পড়া ফর্ম ৭ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সোমবার সকালে বনগাঁ মহকুমা শাসকের দফতরে থাকা নির্বাচন কমিশনের বিভাগে ফর্ম ৭ জমা দিয়েছিলেন। সেই ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়েছিল। অভিযোগ, ওই সময় দলীয় পতাকা ছাড়া তৃণমূলের লোকজন মহকুমা শাসকের […]

এসআইআর : অভিযোগ ও আপত্তি সংক্রান্ত আর্জির শেষ দিন

কলকাতা : পশ্চিমবঙ্গে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের ভোটারদের শুনানি। গত ২৭ ডিসেম্বর থেকে জেলায় জেলায় ওই শুনানি শুরু হয়েছে। ‘নো ম্যাপিং’ এবং তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) ভোটারদের শুনানি করছে নির্বাচন কমিশন। শুনানিতে গতি আনতে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে কমিশন। প্রথম দিকে শুনানি নিয়ে একাধিক ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। পরে শুনানি প্রক্রিয়া কিছুটা শিথিল করা […]

তৃণমূলের জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ : প্রধানমন্ত্রী

সিঙ্গুর : তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলির সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সিঙ্গুরের এই জনসমুদ্র, আপনাদের সকলের এই উৎসাহ ও উদ্দীপনা, পশ্চিমবঙ্গের জন্য এক নতুন গল্প বলছে। সবাই একই অনুভূতি নিয়ে এসেছে, একই আশা নিয়ে: ‘আমরা প্রকৃত পরিবর্তন চাই। সবাই ১৫ বছরের জঙ্গলরাজকে পরিবর্তন […]

বেলডাঙা এখনও থমথমে; চলছে না ট্রেন, ভোগান্তি যাত্রীরা

মুর্শিদাবাদ : শুক্রবার ও শনিবার টানা দু’দিন অশান্তির পর রবিবার থমথমে মুর্শিদাবাদের বেলডাঙা। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। চলছে না ট্রেন। শিয়ালদহ-লালগোলা শাখায় এখনও ট্রেন চালানো সম্ভব হয়নি। ফলে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। বাস চলছে, তাতে মাত্রাতিরিক্ত ভিড়। সড়কপথে রয়েছে পুলিশের […]

জাঁকিয়ে ঠান্ডা উধাও, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা : হালকা শীতের আমেজ রয়েছে, তবে জাঁকিয়ে ঠান্ডা উধাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সকালেও শীতের পরশ ছিল। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে। তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। […]

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মালদা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। এর ফলে হাওড়া ও গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় ১৪ ঘন্টায় কমে আসবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের আরামদায়ক যাত্রার পাশাপাশি নিরাপত্তাও প্রদান করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। […]

মমতাকে তোপ সম্বিতের, বললেন তিনি রোহিঙ্গাদের রক্ষা করছেন

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত বলেন, “দেশের অনেক রাজ্যে, এসআইআর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে চলছে। এই প্রক্রিয়াটি ২০০৩ সালেও হয়েছিল এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সংসদেও […]

পীরজাদা ত্বহা সিদ্দিকীকে এসআইআর শুনানির নোটিশ

হুগলি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্বহা সিদ্দিকী অভিযোগ করেছেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ একটি সম্প্রদায় এবং শাসকদলের সমর্থকদের হেনস্থা করা হচ্ছে।​ ​শুক্রবার ত্বহা সিদ্দিকী জানান, “গতকাল […]