Category Archives: রাজ্য

এসআইআর প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল : শমীক ভট্টাচার্য

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দলকে আক্রমণ করে সোমবার এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। শমীকের দাবি, ভুল-ত্রুটিতে ভরা নির্বাচনী তালিকা নিয়ে নির্বাচন করতে মরিয়া তৃণমূল। সোমবার শমীক আরও বলেন, “এখন কলকাতার কাছে একজন কাউন্সিলর একজনকে লাথি মেরে হত্যা করেছে, যে কারণে […]

ফের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্ক শিলিগুড়ি থেকে পাহাড়ে

শিলিগুড়ি : ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি সহ দার্জিলিং ও কার্শিয়াংয়ের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। অফিস ফেরত মানুষ এবং বাড়ির বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রাথমিক সূত্রে খবর, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী রাজ্য সিকিম। সেখানে পরপর দু’বার […]

আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত আখতার আলি আত্মসমর্পণ করতে আদালতে

কলকাতা : আদালতে হাজির হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল আদালত। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ঘটনাক্রমে শনিবার আদালতে হাজির হন আখতার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আরজি […]

রাজ্য বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ তথাগতর

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে বিতর্ক অব্যাহত। এবার ওই বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “মা, মাটি, মানুষ’? হাসাবেন না! ‘মৌলবী, মুয়াজ্জিম, মাদ্রাসা’র জন্য মমতা জনসাধারণের টাকা খরচ করছে । রাজ্যে বাজেটে বিজ্ঞান ও গবেষণার জন্য মাত্র ৮২ কোটি টাকা, আর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য ৫,৭১৩ […]

দার্জিলিং-এ মৃদু ভূমিকম্পে, কম্পন অনুভূত শিলিগুড়ি ও জলপাইগুড়িতে

দার্জিলিং : ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং […]

বিধানসভা নির্বাচনে নিযুক্ত হতে যাওয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের ব্রিফিং

নয়াদিল্লি : নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন সাধারণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হতে যাওয়া সাধারণ, পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের জন্য একটি ব্রিফিং এর আয়োজন করছে। ৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৯৭ জন ব্যয় পর্যবেক্ষক-সহ মোট ১ হাজার ৪৪৪ জন কর্মকর্তাকে এই আলোচনাসভার জন্য […]

লক্ষ্মীর ভান্ডার-এ আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার

কলকাতা : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য অন্তর্বর্তী বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা জানিয়েছেন, আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে। তাঁদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন, পুরনো সকলেই বর্ধিত অর্থ […]

রাজ্যগুলিতে পুলিশের স্থায়ী ডিজি নিয়োগে বার্তা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : রাজ্যগুলিতে পুলিশের স্থায়ী ডিজি নিয়োগে দেরি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, অনেক রাজ্যই ‘প্রকাশ সিং’ মামলার নির্দেশিকা অমান্য করে নিয়মিত নিয়োগের বদলে ‘ভারপ্রাপ্ত’ ডিজি দিয়ে কাজ চালাচ্ছে। এর ফলে যোগ্য ও বরিষ্ঠ আইপিএস আধিকারিকরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। তেলেঙ্গানা হাই […]

এপ্রিলের পর আর থাকবে না মমতা সরকার, কটাক্ষ শুভেন্দুর

কলকাতা : এপ্রিলের পর আর থাকবে না এই সরকার, কটাক্ষ করে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ডিএ হল অধিকার। সুপ্রিম কোর্টের রায়ে তা প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের এটিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা শেষ হয়েছে। অনুপ্রবেশকারীদের রক্ষাকারী এই সরকার এপ্রিলের পরে আর থাকবে না।” ডিএ মামলায় রাজ্য সরকার ধাক্কা […]

ডিএ মামলার রায়ে খুশি সরকারি কর্মীরা, মিষ্টিমুখ আন্দোলনরত কর্মীদের

কলকাতা : ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শীর্ষ আদালতের এই রায়ে খুশি আন্দোলনরত সরকারি কর্মীরা। রায় শোনার পরই মিষ্টিমুখ করেন তাঁরা। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় প্রকাশ্যে আসার পর দৃশ্যতই খুশি আন্দোলনরত সরকারি কর্মচারীরা। ধর্মতলায় তাঁদের অবস্থানমঞ্চে লাড্ডু বিলি শুরু হয়। ডিএ মামলায় অন্যতম পক্ষ সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। […]