Category Archives: রাজ্য

সপ্তাহান্তেই ফিরছে শীত; পারদ পতনেরও ইঙ্গিত, দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : সপ্তাহের শেষে ফের পারদ-পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে চার ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। […]

মন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যর্থ, ধর্মঘটে আলু ব্যবসায়ীরা, আরও দামবৃদ্ধির আশঙ্কা

কলকাতা : ভিন্‌রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি নয় রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না রফাসূত্র। সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। যার জেরে মঙ্গলবার থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে […]

২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের অবহেলায়, কেন্দ্রের অভিযোগ

নয়াদিল্লি : রাজ্যের উদাসীনতার কারণে পশ্চিমবঙ্গের ২০,০০০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য আর্থিক, চাকরি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সোমবার এই উত্তর দিয়েছে। উত্তরে জানানো হয়েছে, “১. কেন্দ্র সরকারের তথ্য মিত্র কেন্দ্র অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের কাজ বন্ধ করে রাজ্য […]

হিন্দু-সুরক্ষায় মমতার সদিচ্ছা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

কলকাতা : হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা রাজ্যের শাসকদলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বাংলাদেশের চলতি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পররাষ্ট্রের দিকে বল ঠেলে দেওয়ার ব্যাপারটাকে হাতিয়ার করেই শুভেন্দুবাবু বলেন, “যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল, যখন হাসিনা […]

ফের পারদ-পতনের ইঙ্গিত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের পূর্বাভাস

কলকাতা : ডিসেম্বরের শুরুতেই পারদ-পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই নতুন করে তাপমাত্রা কমতে পারে, শুরু হতে পারে জমজমাট শীতের আমেজ। তার আগে সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখীই। এদিন মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘচ্ছন্ন, […]

রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

কলকাতা : দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়৷ শীতের মরশুমের মধ্যেই আচমকা বৃষ্টির দাপট। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। ঠান্ডার সঙ্গে হালকা বৃষ্টি শীতের আমেজ আরও বাড়িয়ে তুলেছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার বাংলার উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা […]

অভিযুক্ত দুই চিকিৎসকের আত্মসমর্পন আদালতে

কলকাতা : আর জি কর হাসপাতালের ঘটনার খলনায়ক ডাঃ বিরুপাক্ষ বিশ্বাস এবং ডাঃ অভীক দে শনিবার বিধাননগর ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন। ডাঃ কুণাল সাহাকে আক্রমণের অপরাধে অভিযোগ, রোগীকল্যাণের কাজ করা পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)-র সভাপতি ডাক্তার কুণাল সাহাকে আক্রমণ করেছিলেন অভিযুক্ত এই দুই চিকিৎসক। রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের ২০২২ সালের নির্বাচনের দিন এই দুই ডাক্তার […]

পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, কটাক্ষ সুকান্তর

কলকাতা : “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাঁর তুষ্টির রাজনীতির দ্বারা চালিত হয়ে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।” শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “প্রতিবেশী নাগরিকরা নিজেদের আইডি সুরক্ষিত রেখে অনায়াসে ভারতে অনুপ্রবেশ করে। তাঁর (মুখ্যমন্ত্রী) সরকার সীমান্তে ফাঁড়ি প্রতিষ্ঠার কেন্দ্রীয় প্রচেষ্টাকে বাধা দেয়। প্রকাশ্যে সীমান্ত […]

যে কোনও ধর্মের ওপর আক্রমণ হলেই আমরা নিন্দা করি : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : যে কোনও ধর্মের উপর আক্রমণ হলেই আমরা তার নিন্দা করি। বৃহস্পতিবার বিধানসভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “ইসকনের বিষয়টি আন্তর্জাতিক বিষয়, এক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত নেয়।” মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমাদের সকল ধর্মকে নিয়ে চলতে হয়, আমরা সকল ধর্মকে সন্মান করি, কোনও ধর্মের বিরুদ্ধে আক্রমণ অন্যায় […]

হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের, ৩ দিনের মধ্যেই জবাব তলব

কলকাতা : তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৩ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। বুধবারই বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন তিনি। বিধানসভায় মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘরে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসে। বিধায়ক হুমায়ুন জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। হুমায়ুন বলেন, […]