Category Archives: দেশ

ত্রিপুরায় জঙ্গি হামলায় শহিদ বিএসএফ জওয়ান

ত্রিপুরায় (Tripura) জঙ্গি হামলায় শহিদ হলেন এক বিএসএফ জওয়ান। ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গি সংগঠন এনএলএফটির (NLFT) সঙ্গে তুমুল গুলির লড়াই চলে বিএসএফের (BSF)। সেখানেই গুরুতরভাবে আহত হন গিরিশ কুমার যাদব নামে এক জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। গুলির লড়াইয়ের পরেই পালিয়ে যায় জঙ্গিরা। দক্ষিণ ত্রিপুরার কাঞ্চনবাড়িতে পোস্টেড ছিলেন মৃত জওয়ান। বিএসএফের ১৪৫ […]

দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের, স্বাগত জানালেন কেজরিওয়াল

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। শুক্রবার সকালে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকার ২০টি স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে অন্যতম সিসোদিয়ার বাড়ি। জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তের কারণেই এই তল্লাশি। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আনা দিল্লি আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার […]

সমুদ্রে একে-৪৭-সহ অস্ত্রবোঝাই নৌকো ঘিরে চাঞ্চল্য মহারাষ্ট্রে

ফের ২৬/১১এর আতঙ্ক মুম্বইতে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় সমুদ্রসৈকতে দু’টি নৌকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু কাগজপত্রও পাওয়া গিয়েছে। তবে নৌকোতে কোনও যাত্রী ছিল না। আপাতত গোটা এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় পুলিশ। মনে করা হচ্ছে, ওই নৌকোগুলি ওমান থেকে আসছিল। জানা গিয়েছে, রায়গড়ের হরিহরেশ্বর ঘাটে একটি অস্ত্র […]

জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক ঘোষণা নির্বাচন কমিশনের, ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার

ভূমিপুত্র না হলেও মিলবে ভোটাধিকার। জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার কেন্দ্রশাসিত প্রদেশটির মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার জানান, রাজ্যে বসবাসকারী দেশের অন্যপ্রান্তের লোকজনও এবার ভোটাধিকার পাবেন। এদিকে, এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদে সরব হয়েছে উপত্যকার রাজনৈতিক দলগুলি। এদিকে এই ঘোষণার পরই হুমকি দিতে শুরু করেছে লস্কর-ই-তইবা(Laskar)। ভিনরাজ্যের […]

প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ কাশ্মীরি পণ্ডিতদের

সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। এই অভিযোগে ফের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit)। মঙ্গলবার কাশ্মীরে বুদগাম নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান একদল কাশ্মীরি পণ্ডিত। তাঁদের দাবি, পুলিশ প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বছরের পর বছর ধরে তাঁরা নিপীড়িত। এবার পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরে কাশ্মীরে ফের শুরু হয়েছে ‘টার্গেট […]

দিল্লিতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের দেওয়া হবে ফ্ল্যাট, বিতর্কের মুখে সিদ্ধান্ত অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রকের

রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে ২৪ ঘণ্টা তাদের প্রহরায় থাকবে দিল্লি পুলিশও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিস্থিতি সামাল দিতে […]

বিলকিস বানো গণধর্ষণ-কাণ্ডে ১১ জনকে মুক্তি দিল গুজরাত সরকার

২০০২ সালে গুজরাতের বিলকিস বানোকে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাবাসের সাজা পাওয়া ১১ জন দোষীকে মুক্তি দেওয়া হয়েছে গোধরা জেল থেকে। সোমবার গোধরা জেল থেকে সকলেই বেরিয়েছে বলে জানা গিয়েছে। ২০০৮ সালে তাদের সকলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাত সরকারের (Gujarat) শাস্তি মকুবের নিয়ম অনুযায়ী, জেল থেকে ছাড়া পাওয়ার আবেদন করে দোষীদের একজন। তার […]

বিহারে গঠিত হল নতুন মন্ত্রিসভা, নীতীশের নেতৃত্বে শপথ নিলেন ৩০ বিধায়ক

বিহারে নতুন সরকার গঠন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার ৩০ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিলেন। লালু প্রসাদের দল আরজেডি থেকে মন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৫ জন বিধায়ক। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ভাই তেজপ্রতাপও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কংগ্রেস বিধায়করাও।  মঙ্গলবার বিহারের (Bihar) নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। তার মধ্যে রয়েছেন নীতীশ […]

জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ল আইটিবিপি জওয়ানদের বাস, মৃত অন্তত ৬, জখম বহু

জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ল নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে।মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে […]