Category Archives: দেশ

সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি : পরিবেশকর্মী তথা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে মুক্ত করার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়েছিল। যা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে দাবি করেছিল সরকার। শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাতে সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলোচনা সহজতর […]

ইতিহাসের পাতায় ১৪ মার্চ

বিশ্বের ঘটনা ১৮৭৯ – বিখ্যাত পদার্থবিজ্ঞানী Albert Einstein জন্মগ্রহণ করেন। তাঁর আপেক্ষিকতাবাদ তত্ত্ব বিজ্ঞানকে নতুন দিশা দেয়। ১৯০০ – মার্কিন যুক্তরাষ্ট্রে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট কার্যকর হয়, যার ফলে ডলারকে সোনার মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। ১৯৬৪ – যুক্তরাষ্ট্রের ডালাসে নাইটক্লাব মালিক Jack Ruby-কে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৮ – বিখ্যাত পদার্থবিজ্ঞানী Stephen Hawking […]

পঞ্জিকা : ১৪ মার্চ, ২০২৬ (শনিবার)

দিনের তথ্য বার: শুক্রবার পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি: নবমী (রাত ১২:৪৪ পর্যন্ত), তারপর দশমী শুরু নক্ষত্র: পূর্বাষাঢ়া (সন্ধ্যা ৭:২৭ পর্যন্ত) যোগ: ব্যতীপাত (ভোর ৫:২২ পর্যন্ত) করণ: তৈতিল (রাত ১২:৪৪ পর্যন্ত)  সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৫:৪৭ সূর্যাস্ত: বিকেল ৫:৪৪ চন্দ্রোদয়: রাত ১:৪১ চন্দ্রাস্ত: দুপুর ১২:২৩ চন্দ্ররাশি: ধনু সূর্যরাশি: কুম্ভ  শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪:১১ – […]

শনিবার (১৪ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ (Aries) আগামীকাল আপনি বেশ উৎসাহ ও শক্তিতে ভরপুর থাকবেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার সুযোগ পাবেন। অফিসে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে এবং বস নতুন দায়িত্ব দিতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা আছে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকবে, তবে অযথা খরচ এড়িয়ে চলুন। পরিবারের সমর্থন পাবেন এবং সন্ধ্যার পর […]

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরে কলকাতায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আর তার জেরে কলকাতায় বিশেষ ট্র্যাফিক নির্দেশ জারি করা হল। যে রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে সে গুলি হল- এসপ্ল্যানেড র্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে। একইসঙ্গে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি […]

মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না, ঋতুকালীন ছুটি প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হলে মেয়েদের কেউ চাকরিতে নিতেই চাইবে না, তাতে সমস্যা বাড়বে মহিলাদেরই। ঋতুকালীন ছুটির সুবিধা দিতে গেলে উল্টো প্রভাব পড়তে পারে কর্মক্ষেত্রে। চাকরির জন্য আবেদন করার সময়ই মেয়েদের বাতিল করা হতে পারে। কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়তে পারে মেয়েদের উপর। শুক্রবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। […]

সিলিন্ডার ঘাটতির প্রসঙ্গ তুলে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ

নয়াদিল্লি : দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের জোগানের সঙ্কটের অভিযোগ তুলে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলের সাংসদেরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দল একযোগে এই ইস্যুতে সরব হন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “তাঁরা বাস্তবে বাস করছে […]

যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : যুদ্ধের পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে এটাই মোদীর প্রথম ফোনালাপ। ক্রমবর্ধমান […]

ইতিহাসের পাতায় ১৩ মার্চ

 ভারতের ইতিহাসে ১৩ মার্চ ১৯৪০ – ভারতীয় বিপ্লবী উদম সিং লন্ডনে গুলি করে মাইকেল ও’ডায়ারকে হত্যা করেন। এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে দেখা হয়। ১৮০০ – মারাঠা সাম্রাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ নানা ফড়নবিস মৃত্যুবরণ করেন। ১৮৯৯ – বুরগুলা রামকৃষ্ণ রাও জন্মগ্রহণ করেন, যিনি হায়দরাবাদ রাজ্যের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হন। ১৯৯৭ – মাদার টেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ […]