Category Archives: দেশ

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংবিধানে বিশ্বাসী নয় : কিরেন রিজিজু

তিরুবনন্তপুরম : মালদার ঘটনায় এবার তৃণমূলকে দুষলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংবিধানে বিশ্বাসী নয়। শুক্রবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভারতের সংবিধানে বিশ্বাস করে না। তৃণমূল মনে করে তারা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে। আইনের শাসন এবং সংবিধান মেনে চলা উচিত। হতাশ […]

শক্তি বাড়ল ভারতের, নৌবাহিনীতে অন্তর্ভুক্ত রণতরী তারাগিরি

বিশাখাপত্তনম : আরও শক্তি বাড়ল ভারতের। শুক্রবার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল অত্যাধুনিক রণতরী তারাগিরি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে উন্নত স্টেলথ ফ্রিগেট তারাগিরির কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি এবং অন্যান্য ঊর্ধ্বতন নৌ আধিকারিকরা। প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, “যখন আমাদের প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত […]

স্তব্ধতাকে নীরবতা ভাববেন না, এএপি-কে রাঘবের বার্তা

নয়াদিল্লি : স্তব্ধতাকে নীরবতা ভাববেন না, এএপি-কে এই বার্তা দিলেন রাঘব চাড্ডা। রাজ্যসভায় এএপি-র ডেপুটি লিডারের পদ হারানোর পর নিরবতা ভেঙে এমনটাই বললেন তিনি। আসলে রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে এএপি। এই বিষয়ে রাজ্যসভায় চিঠি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, দলের তরফে রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক […]

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে শিক্ষা নেওয়া উচিত মমতার : গিরিরাজ সিং

বেগুসরাই : মালদায় অশান্তি, বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও সেই ঘটনায় সুপ্রিম কোর্টের উষ্মা প্রকাশের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শুক্রবার গিরিরাজ বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে শিক্ষা নেওয়া উচিত মমতার। শুক্রবার সকালে বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, “সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে মমতার শিক্ষা নেওয়া উচিত। তাঁর ১৫ […]

বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার মোতিহারিতে প্রাণ হারালেন ৪ জন

মোতিহারি : মদ নিষিদ্ধ বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে বিষমদ খেয়ে প্রাণ হারালেন ৪ জন। শুক্রবার সকালে ডিএসপি দিলীপ কুমার বলেন, “এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, আবার কয়েকজনের ক্ষেত্রে তা তাৎক্ষণিকভাবে করা সম্ভব হয়নি। এখন তিনটি ময়নাতদন্ত চলছে। একটি ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরিবারের […]

ইতিহাসের পাতায় ০৩ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যু (১৬৮০) – ভারত ১৬৮০ সালের ৩রা এপ্রিল মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মহানায়ক ছত্রপতি শিবাজী মহারাজ রায়গড় দুর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় ইতিহাসে তাঁর রণকৌশল, সাহসিকতা এবং সুশাসনের কথা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ২. প্রথম মোবাইল ফোন কল (১৯৭৩) – বিশ্ব যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে […]

পঞ্জিকা : ০৩ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২০ চৈত্র ১৪৩২। এটি চৈত্র মাসের শেষ ভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২. তিথি ও নক্ষত্র (Panchang Details) তিথি: প্রতিপদ (শুক্ল পক্ষ)। পূর্ণিমা তিথি আগের দিন (২ এপ্রিল) রাত ০৮:২৪ মিনিটে শেষ হয়েছে। ৩ এপ্রিল থেকে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ শুরু হচ্ছে (উত্তর ভারতীয় ক্যালেন্ডার অনুসারে), তবে বঙ্গাব্দে এটি চৈত্রের […]

শুক্রবার (০৩ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: সময়টি মিশ্র যাবে। এগিয়ে যাওয়ার নতুন সুযোগ মিলতে পারে, তবে মন কিছুটা অশান্ত থাকতে পারে। শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। চাকুরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ধৈর্য ধরুন, ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। বৃষ রাশি: আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে। ৩ এপ্রিল অফিসে বড় কোনো প্রজেক্ট নেওয়া থেকে বিরত থাকুন। […]

পশ্চিম এশিয়ায় সংঘাত, যুদ্ধের ফের আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ৪০টি দুষ্প্রাপ্য পেট্রোরাসায়নিক পণ্যের আমদানি শুল্ক শূন্য করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোরাসায়নিক কাঁচামাল ও উপাদানের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলি —যেমন প্লাস্টিক, প্যাকেজিং, বস্ত্রশিল্প, ঔষধশিল্প, রাসায়নিক দ্রব্য, মোটরগাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য উৎপাদন ক্ষেত্র বিশেষভাবে উপকৃত করবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় […]

১৭০টি আসন পেলে পরিবর্তন হবে: অমিত শাহ

কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে বৃহস্পতিবার পথসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। হাজরার মঞ্চ থেকে বক্তৃতা করেন অমিত শাহ। তিনি বলেন, […]