তিরুবনন্তপুরম : কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, অবসান এলডিএফ দীর্ঘ শাসনের। সোমবার কেরলমের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিলেন ভি ডি সতীশন। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল […]
Category Archives: দেশ
সাসারাম : বিহারের সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে। সকালে সাসারাম থেকে পাটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। তার ঠিক আগেই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আরপিএফ ইন্সপেক্টর সঞ্জীব কুমার বলেন, “এটি ছিল সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। ওই কোচটি […]
ঐতিহাসিক ঘটনাবলি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা ‘স্মাইলিং বুদ্ধ’ (১৯৭৪): ১৯৭৪ সালের ১৮ মে ভারত রাজস্থানের পোখরানে সফলভাবে তাদের প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। এই অভিযানের সাংকেতিক নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’ (Smiling Buddha)। এর মাধ্যমে ভারত বিশ্বের ষষ্ঠ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মাউন্ট সেন্ট হেলেন্সের আগ্নেয়গিরির উদগিরণ (১৯৮০): আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মাউন্ট সেন্ট […]
আজ: ৩ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ১৮ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ৪ জৈষ্ঠ্য, চান্দ্র: ২ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৪ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ২৮ বৈশাখ ১৯৪৮, মৈতৈ: ২ ইঙা, আসাম: ৩ জেঠ, মুসলিম: ১-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৭:১৮ এবং অস্ত: বিকাল ০৬:০৮:৩৮। চন্দ্র […]
মেষ রাশি: আজ সপ্তাহের প্রথম দিনে কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনের সময় নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন। বিকেলের দিকে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে। বৃষ রাশি: আজ আপনার মানসিক দৃঢ়তা ও স্থিরতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত ঊর্ধতন কর্তৃপক্ষের নজর কাড়বে। পরিবারে সুখ ও শান্তি […]
মুর্শিদাবাদ : রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তিনি বলেন, “যদি কোনও অবৈধ দখল থাকে, তবে বুলডোজার দিয়ে অবশ্যই সেগুলো ভেঙে ফেলতে হবে।” অর্থাৎ এই মন্তব্য করে রাজ্য সরকারের বুলডোজার পদক্ষেপকে স্বাগত জানালেন হুমায়ুন। উস্কানিমূলক মন্তব্যর জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে আম […]
নয়াদিল্লি : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে-কে ১৪ দিনের জন্য সিবিআই-এর হেফাজতে পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রবিবার সকালে মনীষা মান্ধারেকে সিবিআই বিচারকের সামনে হাজির করার জন্য রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে আসে সিবিআই। সিবিআই-এর পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, পুনের সিনিয়র উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মান্ধারেকে গ্রেফতার করা […]
কচ্ছ : হরমুজ প্রণালী অতিক্রম করে এলপিজি নিয়ে দেশে এল আরও একটি জাহাজ। পশ্চিম এশিয়ায় উদ্ভূত অস্থিরতার মধ্যে ভারতের জন্য যা স্বস্তিদায়ক, মিটবে জ্বালানির ঘাটতি। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী প্রায় ২০,০০০ টন এলপিজি বহনকারী জাহাজ ‘সিমি’ কান্দলা বন্দরে এসে পৌঁছেছে। সিমি গত ১৩ মে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। আর রবিবার গুজরাটের কচ্ছের কান্দলা বন্দরে এসে পৌঁছেছে […]
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়াতে অধ্যাদেশে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বাদে বিচারপতির পদের সংখ্যা ৩৩টি থেকে বাড়িয়ে ৩৭টি করা হবে। বকেয়া মামলার বোঝা কমাতেই এই পদক্ষেপ। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) আইন সংশোধনে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৯৫৬ সালে ওই […]
ঐতিহাসিক ঘটনাবলি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা (১৭৯২): ১৭৯২ সালের ১৭ মে ওয়াল স্ট্রিটে ২৪ জন ব্রোকারের মধ্যে বিখ্যাত ‘বাটনউড চুক্তি’ (Buttonwood Agreement) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমেই বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ঐতিহাসিক সিদ্ধান্ত (১৯৯০): ১৯৯০ সালের আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমকামিতাকে মানসিক রোগের […]









