Category Archives: জেলা

এগরার কলেজে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

পূর্ব মেদিনীপুর : এগরা সারদা শশিভূষণ কলেজে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা সায়েন্স বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগের তরফে একযোগে চেষ্টা চালায়। আগুন লাগার প্রকৃত কারণ […]

বর্ধমানে গাছে ধাক্কা স্কুল বাসের

বর্ধমান : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা স্কুল বাসের। বাসটিতে প্রায় ৩০ জন ছিল। বৃহস্পতিবার বর্ধমান শহরের লোকো চারতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পড়ুয়াদের নিয়ে বর্ধমান কালনা রোড ধরে স্কুলের দিকে যাচ্ছিল। লোকো চারতলা মোড়ের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। বাসের ভিতরে থাকা পড়ুয়ারা আহত হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা […]

টিটাগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের আর্জি, হাই কোর্টে দায়ের মামলা

কলকাতা : টিটাগড় বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্তের আর্জি। বুধবার এবিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সূর্যনীল দাস। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং আগেই জানিয়েছিলেন, “শুধু বিস্ফোরণ বলে ঘটনাটিকে ছোট করলে হবে না। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা। সবটাকে এক জায়গায় নিয়ে এলে ঘটনার গুরুত্ব বোঝা যাবে। তাই পুলিশ তদন্ত করলে ধামাচাপা […]

কালীগঞ্জে নাবালিকার মৃত্যু, ধৃত বেড়ে চার

নদিয়া : নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সোমবার মৃত্যু হয়েছে দশবছরের এক নাবালিকার। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়, “কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার সকাল সকাল কৃষ্ণনগর পুলিশ […]

গণনার দিনে কালীগঞ্জে বালিকার মৃত্যু, জেলা থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা : সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এলাকার বড়চাঁদঘরের মোলান্দিতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তামান্না খাতুন (১৩)। এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে। কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা বালিকার মৃত্যুতে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দুপুরে জানিয়েছেন, জেলা নির্বাচন […]

কালীগঞ্জে ২০২১-এর ব্যবধান ছাপিয়ে জয়ী তৃণমূল

নদিয়া : কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২৩ রাউন্ডের ফলগণনা শেষে তৃণমূল পেয়েছে ১,০২,১৭৯ ভোট, বিজেপি ৫২,৪২৪ ভোট এবং কংগ্রেস ২৮,২৬২ ভোট। ‘নোটা’ পড়েছে ২,৫০০ টি। ৪৯,৭৫৫ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী […]

কল্যাণীতে বাইক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের

নদিয়া : রবিবার রাতে কল্যাণী থানার গয়েশপুর মানিকতলা মোড় এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। মৃত দুই যুবকের নাম পলাশ ঘোষ ও সৌরভ ঘোষ। জানা যায়, তারা চেকপোস্ট মোড় থেকে গয়েশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। স্থানীয়রা আওয়াজ শুনে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে […]

ভারতীয় জনতা মজদুর মঞ্চের জেলা কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক

ব্যারাকপুর: রবিবার ভারতীয় জনতা মজদুর মঞ্চ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা শাখার প্রথম বৈঠক জগদ্দলে অবস্থিত মজদুর ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বলা হয় যে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভারতীয় জনতা মজদুর মঞ্চকে শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হয়ে তাদের আস্থা অর্জন করতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে এবং কর্মীদের সংখ্যা বাড়াতে হবে। প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং এই […]

দুটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ সহ গ্রেফতার ৩ ডাকাত

ক্যানিং : তালদি মাছের আড়তে ডাকাতির পরিকল্পনা ভেস্তে গেল পুলিশের তৎপরতায়। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। আরও তিন দুষ্কৃতী পালিয়ে যায়। ক্যানিং এর খাস কুমড়ো খালি থেকে গ্রেফতার অভিযুক্তরা। ধৃতদের নাম আয়ূব সর্দার, আমিরউদ্দিন সর্দার, আব্দুর রহমান হালদার। এদের মধ্যে দুজনের বাড়ি ক্যানিং এর তালদি শিবনগর এলাকায়। বাকি একজনের […]

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত ৫

মুর্শিদাবাদ : রবিবার সকালে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। জখম হয়েছেন কয়েক জন। মুর্শিদাবাদের কান্দির গোকর্ণের ঘটনা। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কান্দি-বহরমপুর রাজ্য সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।