দক্ষিণ দিনাজপুর : বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই কর্মসূচি করছে বাম কর্মী-সমর্থকরা। তবে বুনিয়াদপুরের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এদিন বুনিয়াদপুরে বংশীহারি থানার সামনে পিকেটিংয়ে বসেন সিপিএম কর্মীরা। সেই অবস্থান ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর মধ্যেই […]
Category Archives: জেলা
হাওড়া : বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বনধের সমর্থনে মঙ্গলবার সকালেই উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড় বাজারে। অভিযোগ, সকাল থেকেই সিপিএম কর্মীরা মিছিল করে বাজার এলাকায় পৌঁছে একের পর এক দোকান বন্ধ করার জন্য চাপ দিতে শুরু করেন। পাশাপাশি, তাঁরা রাস্তায় দাঁড়িয়ে বাস এবং লরি আটকে চালকদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচমকা এই আচরণে আতঙ্ক […]
খড়গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুড়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের ওপর পড়ল একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালকের, এছাড়াও ট্রাকে থাকা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খড়গপুরের নিমপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে, লোহার রডবোঝাই একটি ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের উপর পড়ে যায়। প্রবল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা কম থাকায় নদীয়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার […]
কৃষ্ণনগর : নদীয়া জেলার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রোড স্টেশন সংলগ্ন এলাকায় বর্ধমান থেকে কৃষ্ণনগরগামী একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় প্রায় ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর জেরে যান […]
মুর্শিদাবাদ : জমির মালিকানা নিয়ে বচসা! মাকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। অভিযুক্ত ছেলে পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। মৃতার নাম আরমানি বিবি। বয়স ৭০ বছর। ছেলে মংলু শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি […]
বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর ৭০-এর এক ব্যক্তি ও তাঁর ৬০ বছরের স্ত্রী। অভাবী এই দম্পতি আর্থিক অনটনের কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। স্টেশনে উপস্থিত লোকজন ওই বৃদ্ধ দম্পতিকে লুটিয়ে পড়ে থাকতে দেখে জিআরপিকে খবর দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। […]
নন্দীগ্রাম : সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে চাঞ্চল্য। রবিবার সকালে খাল থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানেলের খালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রাই প্রথমে তা দেখতে পান। এর পরে তাঁরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে […]
দুর্গাপুর : সামাজিক মাধ্যমে কমেন্ট করা নিয়ে হাতাহাতি। আর তারই মাঝে আগ্নেয়াস্ত্র বের করে হুমকির দেয় বলে অভিযোগ। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত্রে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডাল বিমান বন্দর রোডে। ঘটনার সূত্রপাত ফেসবুকে কমেন্ট করা নিয়ে। এক কিশোর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে। সেই পোস্টে অন্য এক যুবক কমেন্ট করে। আর […]
হাওড়া : গড়চুমুকে শুক্রবার রাতে এক হোটেল ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে তাঁর সৎ মা ও সৎ বোনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অবাক পুলিশ। ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গত রাতে আচমকা হোটেলের সামনে এসে দাঁড়ায় ১০-১২টি গাড়ি। তা থেকে নেমে আসেন জনা পঞ্চাশ লোক। হোটেলে ঢুকে মালিককে মারধর শুরু করেন। তারপরই হোটেল মালিককে […]
মুর্শিদাবাদ : কিস্তির টাকা আদায় করতে গিয়ে ছেলের বন্ধুর হাতে আক্রান্ত হয়ে মারা গেলেন মধ্য বয়সী এক ব্যক্তি। মৃতের নাম আসগার শেখ (৫২)। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার আছুয়া গ্রামে। ছেলের বন্ধু রেহেসান আলি সময় মতো কিস্তির টাকা না দেওয়ায়, সেই টাকা আদায় করতে গেলে রেগে গিয়ে রেহেসান আলি হাঁসুয়া, লাঠি ও রড নিয়ে তার […]






