বিষ্ণুপুর : দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোনারপুরের বাসিন্দা সমীর মণ্ডল ১ এপ্রিল টেকনিশিয়ান পরিচয় দিয়ে হাসপাতালে প্রবেশ করে এবং দামি ল্যাপারোস্কোপিক সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। চার মাস ধরে তদন্তের পর, বুধবার সোনারপুর এলাকা থেকে পুলিশ তাকে […]
Category Archives: জেলা
হাওড়া : জাতীয় সড়কে গ্যাসভর্তি ট্যাঙ্কারে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল ৮টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় জোড়া কলতলার কাছে দুর্ঘটনা ঘটে। তার জেরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বই রোড) কলকাতাগামী একটি ট্রাক গ্যাসভর্তি ট্যাঙ্কারের চালকের কেবিনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে চালকের কেবিনে আগুন লেগে যায়। চালক […]
ক্যানিং : পুলিশের জালে ধরা পড়ল এক তৃণমূল নেতা। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান,প্রাক্তন অঞ্চল সভাপতি খতিব সর্দার গ্রেফতার হল বৃহস্পতিবার রাতে। বারুইপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রের খবর ২০১৭ সালে একটি পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন খতিব। বিগত বেশ কয়েকমাস ধরে ক্যানিং এলাকায় থাকছিলেন না এই তৃণমূল নেতা। ক্যানিং […]
পূর্ব মেদিনীপুর : মন্দারমণিতে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পরিচালক। শুটিংয়ের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে পরিচালককে অপহরণের অভিযোগে চাঞ্চল্য সৈকত শহরে। কলকাতা থেকে ১৭ জনের একটি টিম নিয়ে মন্দারমণিতে শুটিং করতে গিয়েছিলেন শ্রীকান্ত ওরফে প্রিন্স নামে ওই পরিচালক। বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুটিং চলছিল মন্দারমণির নিকটবর্তী লাল কাঁকড়ার বিচে। সেখানেই একটি প্রাইভেট গাড়িতে এসে […]
নদিয়া : নদিয়া জেলার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া খাপড়া ঢাঙ্গার বাসিন্দা কানাই বিশ্বাস, বয়স ৪২। মহারাষ্ট্রের পুনেতে হোটেলে কাজ করতেন। সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরিবার তাঁর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স […]
জলপাইগুড়ি : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার রাত থেকে অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল। বুধবার রাত আটটা নাগাদ পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন নান্টু দে সরকার নামে ৫২ বছরের এক ব্যক্তি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পবিত্র নগর কলোনি এলাকায় তাঁর বাড়ি। নান্টুবাবুর ছেলে নদাই দে সরকার বলেন, ‘বাবা হেঁটে হাসপাতালে […]
সোনারপুর : ভুয়ো নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও ভুয়ো সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল […]
হাওড় : হাওড়ার চামরাইলের ঢালাই কারাখানায় বিধ্বংসী আগুন । বুধবার দুপুরে এই আগুন লাগে। নিমেষে ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের চেষ্টায় বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। হাওড়ার চামরাইল এলাকায় একাধিক কারখানা আছে। জাতীয় সড়কের ধারে ওই এলাকাতেই একটি ঢালাই কারখানায় […]
কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কে, কাকদ্বীপের কাশিনগরের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, উল্টোদিক থেকে একটি লরি আসছিল। কাশিনগরের কাছে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট […]
বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গনিমা মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় এক নাবালকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত নাবালকের নাম মহম্মদ তানভির। অভিযোগ, বাড়ি ফেরার পথে আচমকাই দুই যুবক তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা-সহ শরীরের একাধিক জায়গায় কোপ মারে। নাবালকের চিৎকার শুনে স্থানীয়রা […]





