ইডির জেরার মুখে পুরসভার চাকরি দেওয়ার নামে ৪০ কোটি টাকা তোলার কথা স্বীকার করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল। পাশাপাশি এও জানান, এর সবটাও তিনি পাননি, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই বিপুল পরিমাণ টাকার ২০ থেকে ২৫ শতাংশ অর্থাৎ ৮ থেকে ১০ কোটি টাকা তিনি কমিশন হিসেবে পেয়েছেন। বাকি টাকা পুরসভার প্রভাবশালীদের কাছে গিয়েছে, […]
Category Archives: কলকাতা
‘মানুষ আসবে, মানুষ যাবে। উন্নয়ন থেকে যাবে। আজকের প্রজন্ম সমাজের মাথা হবে। চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে।‘ রবিবার চেতলার এক অনুষ্ঠান থেকে এমনই বার্তা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। একইসঙ্গে তিনি এও জানান, ‘২৫ বছর ধরে মানুষের সেবা করেছি। এখন বয়স হয়েছে।‘ এদিন তিনি যা বলেছেন তা নিয়ে বিতর্ক নেই। কারণ, তিনি চেতলা অঞ্চলের মানুষের […]
মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে দিল্লিতে গিয়ে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারিরা ধরনায় বসতে চলেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার, এমনটাই সূত্রে খবর। কারণ, রাজ্য সরকার মনে করছে, সংগ্রামী যৌথ মঞ্চের রাজধানীতে গিয়ে ধরনা দেওয়ার কর্মসূচির নেপথ্যে ইন্ধন রয়েছে বিরোধী রাজনৈতিক দল বাম ও বিজেপির। এছাড়া বার বার ডিএ-র দাবিতে কখনও কর্মবিরতি, […]
অভিযোগে কাজ হয়েছে, রবিবার এমনই পোস্ট করতে দেখা গেল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেস্ট নিয়ে ফেসবুকে সরব হতে দেখা গিয়েছিল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজে কান- মাথা ঝালাপালা হওয়ার জোগাড়। পাশাপাশি যাদবপুর বিশ্বাবিদ্যালয়ের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সংস্কৃতি’-র আওয়াজ নিয়ে একরাশ বিরক্তিও প্রকাশ করেন […]
শনিবার রাতে বড়বাজার এলাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে বাধে বচসা। এই বচসা গড়ায় হাতাহাতিতে। এরপরই এক জনের মৃত্যুও হয়। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বড়বাজার থানা এলাকায় জেশপ বিল্ডিংয় সংলগ্ন এলাকায়। এদিকে পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জেশপ বিল্ডিংয়ের পাশের বাড়িতে একদল বসে মদ্যপান করছিলেন। তার প্রতিবাদ করে বাড়ির লোকজন। পাশাপাশি এও জানা যাচ্ছে, […]
কুন্তল ঘোষকে জেরার পর ইডির পেশ করা চার্জশিটে নাম এল শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার। সূত্রে খবর, এই গৌতম তান্তিয়া সমাজকর্মীই শুধু নন, এর পাশাপাশি তিনি রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদকও। আর গৌতম তান্তিয়ার নাম সামনে আসতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। নিজের নামের […]
রোগী মৃত্যুর জেরে ফের তাণ্ডব হাসপাতালে। সূত্রে খবর, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রবিবার সকালে এম আর বাঙ্গুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবারের সদস্য এবং পড়শিরা। সঙ্গে চিকিৎসকদের হেনস্তাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ। আটকও করে তাণ্ডবকারীদের। হাসপাতাল সূত্রে খবর, গত ৪ এপ্রিল ট্রেনের মাথায় চড়েছিল এক যুবক। […]
পার্কিং-ফি ইস্যুতে কোথাও একটা ঠাণ্ডা লডা়ই হঠাৎ-ই যেন শুরু হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আর মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের মধ্যে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই শাসকদলের তরফে বোঝানোর চেষ্টা হল, পার্কিং ফি-র সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে কোনও দ্বন্দ্ব নেই দলে। কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম শনিবার এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল […]
এপ্রিলের শুরুতেই দাবদাহে বিপর্যস্ত তিলোত্তমা। বৃষ্টির দেখাই নেই। বরং সেখানে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক […]
আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। অনশন আন্দোলনও করেছেন তাঁরা। আর এবার শুধু ডিএ-এই নয়, পাশাপাশি শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিও তোলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। দিল্লির রাস্তায় এই মঞ্চের প্রতিনিধিরা ধরনায় বসলে, […]










