কাজের মানোন্নয়নে এবার ‘ই-ওয়ার্ক ডায়েরি’ চালু হতে চলেছে কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভার এই বিশেষ অ্যাপে নথিবদ্ধ করা যাবে সারাদিনের কাজের খতিয়ান। এমনকী, ফিল্ড ওয়ার্কে গেলেও ছবি তুলে আপলোড করতে হবে। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, যাঁরা পুরভবনে বসে কাজ করেন, তাঁরা সারাদিনে কী কাজ করলেন, তা ই-ওয়ার্ক ডায়েরিতে জানাতে হবে। কাজের হিসেব খতিয়ে দেখার জন্য […]
Category Archives: কলকাতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে সমস্ত রাস্তায় জারি হল ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ জারি করলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল। প্রসঙ্গত, শনিবার বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে কলকাতার রাজপথে এক বিশাল মিছিলের আয়োজন করে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে এই মিছিল ঘিরে শনিবার দিনভর বেশ সরগরম ছিল মুখ্যমন্ত্রী মমতা […]
বেআইনি নির্মাণ ভাঙতে এবার পদক্ষেপ কলকাতা পুরসভার। সঙ্গে কলকাতা পুরসভা চাইছে এক স্বচ্ছ ভাবমূর্তিও আম জনতার কাছে পৌঁছে দিতে। আর তারই ফলশ্রুতি স্বরূপ ভাঙা পড়তে চলেছে যাদবপুরের একেবারে সদ্য তৈরি হওয়া এক পাঁচতলা বিল্ডিং। সূত্রে খবর, ৬/২৫ পোদ্দার নগর রোড ,যাদবপুরে রয়েছে নতুন এই পাঁচ তলা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের সামনের দিকটা বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য,পেছনের […]
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরপর ২০২৪-এর লোকসবা নির্বাচন। এখনও রাজ্য বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল তা সামনে এল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়তেই। তাঁর অভিযোগ, দলের বিধায়করা রাজ্য বিজেপি সভাপতিকে এড়িয়ে চলছেন। রাজ্য সভাপতি জেলায় গেলে বিধায়করা সামিল হচ্ছেন না। শুধু তাই নয়, ডাকলেও বিধায়করা মিটিংয়ে আসছেন না। অনেকে […]
অয়ন শীলের যে সম্পত্তির হদিশ মিলেছে এবার সেই তথ্য সামনে এনে চার্জশিট পেশ করা হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অন্তত এমনটাই সূত্রে খবর। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এও জানানো হয়েছে যে, প্রায় ১২ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে এই চার্জশিটে। যার মধ্যে ১০ কোটি রয়েছে স্থাবর সম্পত্তি হিসেবে। অর্থাৎ, এগুলি হল মূলত ফ্ল্যাট, […]
ইডি-র চার্জশিটে গরু পাচার এনামুল, লতিফ,সায়গলের পাশাপাশি জেএইচএম ব্রাদার্সের তিন ভাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ থাকার পরও কেন তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল না বা কীভাবে লুকআউট নোটিস জারি থাকা সত্ত্বেও ‘পালাতে’সক্ষম হলেন তিন ভাই তা নিয়ে প্রশ্ন উঠে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই-এর দিকেই। ইডি-র চার্জশিটে গরু পাচারে কিংপিন হিসাবে জেএইচএম ব্রাদার্সকে উল্লেখ করা […]
ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে নয়া তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে ঘূর্ণাবর্ত থেকে এই ‘মোখা’ র সৃষ্টি হওয়ার কথা, শনিবার তা তৈরি হওয়ার কথা ছিল তা এদিন বেলা বাড়তেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জন্ম নেয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত, প্রাথমিকভাবে খুবই ঢিমেতালে শক্তি বাড়ায় ঘূর্ণাবর্ত। আপাতত আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে ৮ মে নিম্নচাপে পরিণত হবে […]
কলকাতা: ডিএ-র দাবিতে মহামিছিল রাজপথের বুকে। আর সেই মিছিলেই স্বেচ্ছাসেবকদের বুকে বুকে ঘুরে বেড়ালেন ইতিমধ্যেই ‘মসিহা’ বলে জনপ্রিয় হওয়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবারের মহামিছিলে কয়েক জন স্বেচ্ছাসেবককে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ আঁকা টিশার্ট পরে ঘুরতে। আবার কিছু স্বেচ্ছাসেবকের টিশার্টে এক হাতে ন্যায়ের দাঁড়িপাল্লা, অন্য হাতে দুর্নীতির উপর রোলার চালানোর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের […]
একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী ছিলেন সোনালি গুহ। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের তরফ থেকে টিকিট না দেওয়ায় যোগ দেন বিজেপিতে। তবে বিজেপিও যে তাঁকে টিকিট দিয়েছিল তা নয়। এরপর তৃণমূলের ল্যান্ড-স্লাইড ভিক্ট্রির পর দলে ফিরিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কেঁদে ভাসাতেও দেখা গিয়েছিল এই সোনালি গুহকেই। কাঁদতে কাঁদতে বলেছিলেন, […]
এবার ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই রেল সফর নিয়ে একাধিক অভিযোগ তুলে এবার রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণবকে এক চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চিঠির প্রতিলিপি টুইটারে তিনি শেয়ারও করেন। রেলমন্ত্রীকে লেখা এই চিঠিতে শুভেন্দু দাবি করেন, মুখ্যমন্ত্রীর এই ট্রেন সফরের কারণে সাধারণ যাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে। রাজনৈতিক স্বার্থে ট্রেন সফরকে […]










