কলকাতা : বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। দায়রা বিচারক মহম্মদ সফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। তাই জামিন দেওয়া সম্ভব নয়। এই আবহে বৃহস্পতিবারই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হলেন […]
Category Archives: কলকাতা
ডায়মন্ড হারবার : সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও বিএসএফ-কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক অভিযোগ করেন, বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রাজ্য পুলিশ জেহাদিদের ধরতে যথেষ্ট সক্রিয়। রাজ্য পুলিশ সাহায্য না করলে জঙ্গি ধরা পড়ত না বলে দাবি করেন অভিষেক। তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে। […]
কলকাতা : প্রয়াত হয়েছেন ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। বছর শেষে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বুধবার রাতেই হাসপাতাল থেকে খবর […]
কলকাতা : প্রতিবারের মতো এইবছরের প্রথমদিনও উদযাপিত হলো কল্পতরু উৎসব। বুধবার সকাল থেকে ভক্তদের ঢল নামে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে । এদিন কাশীপুর উদ্যানবাটিতে বিশেষ মঙ্গলারতি, দিনভর পুজোপাঠ চলে। আলোচনা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে। একইসঙ্গে পুণ্যার্থীদের ঢল নামে বেলুড়, কালীঘাট, তারাপীঠেও । এদিন সকাল থেকেই উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভিড় ছিল […]
কলকাতা : বর্ষশেষ এবং নতুন বছরকে স্বাগত জানাতে কলকাতা শহর মেতে উঠেছে সেলিব্রেশনে। শহরের অন্যতম দর্শনীয় স্থান আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার বিপুল ভিড় দেখা যায়। প্রতি বছরের মতো এ বছরেও পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও চিড়িয়াখানায় আসেন পিকনিকের মেজাজে। আলোর রোশনাইয়ে সেজেছে কলকাতা, আর চিড়িয়াখানায় হাজির হওয়া দর্শনার্থীরা আনন্দের […]
কলকাতা : তেলেঙ্গাবাগান এলাকায় রাস্তা পেরনোর সময় মহিলাকে ধাক্কা বারাসত-হাওড়া রুটের বাসের। মঙ্গলবার সকালে এই ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। ঘটনায় ব্যাপক যানজট বিধাননগর এলাকায়। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরোচ্ছিলেন। তখনই এল ২৩৮ – এর বাসটি বেপরোয়া […]
কলকাতা : ফের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সন্দেশখালি থেকে বাংলাদেশি অবপ্রবেশ নিয়ে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বলেছেন, “তৃণমূলের গুণ্ডারা সেখানে দরিদ্র মানুষের জমি জোর করে দখল করেছে। আমরা শীঘ্রই সেখানে আর জি কর-এর মতোই প্রতিবাদ দেখতে পাব।” বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেছেন, “বিএসএফ অনুপ্রবেশকারীদের […]
দক্ষিণ ২৪ পরগনা : অপেক্ষার মাত্র কয়েকটা দিন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৫। গঙ্গাসাগর মেলা ২০২৫ কে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক […]
কলকাতা : উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম বদল হতে চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই নটি বিনোদিনী থিয়েটার হিসেবেই তা শোভা বর্ধন করবে। সোমবার সরকারিভাবে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই থিয়েটারের সঙ্গে ওতঃপ্রোতভাবে নাম জড়িয়ে রয়েছে নটী বিনোদিনীর। নট্ট কোম্পানির তরফে পরবর্তীতে এই […]
কলকাতা : সোমবার সকালে প্রেসিডেন্সি জেলের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন ‘কালীঘাটের কাকু’ । জ্ঞান হারালেন জেলের ভেতরেই। ফলে নিয়োগ মামলায় এদিন চার্জ গঠন করতে পারল না ইডি। এমতাবস্থায় বিচারক জানালেন, ‘মামলার পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি। সব ঠিক থাকলে এই মামলায় সেদিনই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। তবে ‘কাকুর’ শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর […]










