Category Archives: কলকাতা

বঙ্গে এক দফায় ভোটের দাবি সিপিআইএম-এর, নিরাপত্তা চায় কংগ্রেস

কলকাতা : নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই। এসআইআর নিয়ে কমিশনের বৈঠকে সোমবার ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমের প্রতিনিধি দল। মহম্মদ সেলিম বেরিয়ে বলেন, ‘‘আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? […]

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ১০ জেলায় সতর্কতা জারি; ঝড়বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও

কলকাতা : ফাল্গুনের শেষ লগ্নে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। আকাশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি […]

জ্ঞানেশের সঙ্গে বৈঠক তৃণমূলের প্রতিনিধি দলের, ক্ষোভ প্রকাশ চন্দ্রিমার

কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবার বৈঠক করলো তৃণমূলের প্রতিনিধি দল। ফের একবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। তাঁর ব্যবহারে চন্দ্রিমা অসন্তুষ্ট হয়েছেন বলে দাবি। চন্দ্রিমা বলেন, ‘‘আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট!” তৃণমূলের প্রতিনিধিদলে ফিরহাদ হাকিমও ছিলেন। তিনি বলেন, […]

নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ দাবি বিজেপি-র, পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ

কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার থেকে শুরু করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর মতো দাবি রয়েছে সেই তালিকায়। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। তা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব […]

কালীঘাট মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ কুমার, বাইরে বিক্ষোভ প্রদর্শন

কলকাতা : কালীঘাট মন্দিরে পুজো দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে, বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর জ্ঞানেশ কুমার বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন। জয় ভারত। জয় হিন্দ।’’ রবিবার রাতে […]

“এ বার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে।” : নির্বাচন কমিশন

#eci #bengalelection #ceo কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে তিন দিনের সফরে এসেছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের এই সফর শুরু হতেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক উত্তাপও সামনে এসে পড়েছে। সোমবার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন […]

মহিলা দিবসে কলকাতায় ‘ফিট ইন্ডিয়া পিঙ্ক সাইক্লোথন’-এর বর্ণাঢ্য আয়োজন

◆ কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া দিলেন ফিটনেস ও নারী সশক্তিকরণের বার্তা কলকাতা : আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রবিবার সকালে কলকাতার রাস্তায় এক অনন্য উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ দেখা যায়। নারীর শক্তিকে সম্মান জানানো এবং মহিলাদের মধ্যে ফিটনেস সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এখানে বর্ণাঢ্য ‘ফিট ইন্ডিয়া পিঙ্ক সাইক্লোথন’ আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও […]

তৃণমূলের নোংরা রাজনীতি ও ক্ষমতার অহংকার শীঘ্রই ভেঙে যাবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : রাষ্ট্রপতির অনুষ্ঠানে অব্যবস্থাপনা নিয়ে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তৃণমূলের নোংরা রাজনীতি ও ক্ষমতার অহংকার শীঘ্রই ভেঙে যাবে। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাঁওতালের একটি প্রধান অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতিকে সম্মান জানানোর পরিবর্তে, তৃণমূল কংগ্রেস এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বয়কট […]

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভ তৃণমূলের

কলকাতা : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ভারতে একধাক্কায় এলপিজি গ্যাসের দাম বেড়েছে অনেকটাই। এই গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে প্রতিবাদ করল মহিলা তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চেও হাতা-খুন্তি বাজিয়ে গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ করেন […]

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির সফরের সময় যা ঘটেছে, তা কাম্য নয় : মায়াবতী

লখনউ : পশ্চিমবঙ্গ সরকার সঠিক প্রোটোকল না মানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্ষোভ ব্যক্ত করেছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার সভাস্থল পরিবর্তন করা ও বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে কেউ উপস্থিত না থাকায় গতকাল তিনি বিস্ময় প্রকাশ করেন। এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রবিবার এক্স মাধ্যমে মায়াবতী জানান, “ভারতীয় সংবিধানের আদর্শ এবং নৈতিক […]