Category Archives: কলকাতা

কলকাতার দুটি ঠিকানায় তল্লাশি ইডি-র

কলকাতা : বুধবার কলকাতার দুটি ঠিকানায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর্থিক দুর্নীতির মামলায় সল্টলেকের সিএফ ব্লকের একটি আবাসনে তল্লাশি অভিযান ইডির। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই অভিযান চলে এক ব্যক্তির ফ্ল্যাটে। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলে জানা গিয়েছে। একই সঙ্গে কলকাতার কিরণশঙ্কর রায় রোডে ওই ব‍্যক্তির অফিসেও যান ইডি অফিসাররা। বিভিন্ন নথিপত্র […]

মালগাড়ি লাইনচ্যুত, শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল

কলকাতা : মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে ওই সময়ে বজবজ থেকে নুঙ্গিগামী আপ ট্রেনটি ২০ মিনিট থমকে ছিল। এছাড়াও বজবজগামী ডাউন লাইনে একটি ট্রেন নুঙ্গি স্টেশন পৌঁছনোর ঘুরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের পর […]

রেকার ভ্যানের ভিতর থেকে ব্যক্তির দেহ উদ্ধার

কলকাতা : একটি রেকার ভ্যানের ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হলো। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, পার্ক স্ট্রিট থানা এলাকার নোনাপুকুর ট্রামডিপোর কাছে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মহম্মদ জামাল। তাঁর বাড়ি বিহারের মুজফফরপুরে। এখানে তিনি ওই রেকার ভ্যান চালাতেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি খুন […]

ডেঙ্গু কেড়ে নিল প্রাণ, বিধাননগরে মৃত্যু ১৬ বছরের নাবালিকার

কলকাতা : সোমবার বিধাননগরে মৃত্যু হল ডেঙ্গু আক্রান্ত এক নাবালিকার। সল্টলেক সেক্টর ৩ ইএসআই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা ওই নাবালিকা। ১৬ বছরের নাবালিকার নাম – টিয়া জানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নবমীর দিন ভর্তি হয় ইএসআই হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করা হয় অন্য একটি হাসপাতালে। পুজোর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয় […]

লক্ষ্মীপুজোয় আকাশছোঁয়া বাজারদর, মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতা : উৎসবের মরসুমে বাজার করতে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড় উৎসবপ্রিয় বাঙালির। পুজোর আগে বৃষ্টির কারণে এ বছরও সব্জি এবং ফলের বাজার অগ্নিমূল্য। সেই রেশ রয়েছে লক্ষ্মীপুজোতেও। কলকাতার একাধিক জনপ্রিয় বাজারে সব্জি-ফলের দাম আকাশছোঁয়া। ধনদেবীর আরাধনা করতে গিয়ে মাথায় হয় মধ্যবিত্ত বাঙালির। ফল, ফুল, সব্জি সব কিছুরই অগ্নিমূল্য। মিষ্টি ছাড়া যে কোনও পুজোই অসম্পূর্ণ। লক্ষ্মী […]

কার্নিভাল আয়োজন নিয়ে মমতাকে কটাক্ষ শমীকের

কলকাতা : দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, এই সরকার আসলে একটি কার্নিভাল সরকার। মহার্ঘ ভাতা প্রসঙ্গে কটাক্ষ করে শমীক বলেছেন, “তৃণমূল সরকার মহার্ঘ ভাতা দেওয়ার মতো অবস্থায় নেই, এই সরকারের অগ্রাধিকার হলো কার্নিভাল। এই সরকার একটি কার্নিভাল সরকার। এই সরকার সরকারি কর্মচারীদের যত্ন […]

রবিবার রেড রোডের কার্নিভাল উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবা

কলকাতা : রবিবার অর্থাৎ ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল৷ এই কার্নিভাল দেখার জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার দশমী হয়ে গেলেও রবিবার রেড রোডে পুজো কার্নিভালের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রীতি মেনে বৃহস্পতিতেই শেষ হয়েছে দুর্গাপুজোর পালা। সন্তানদের নিয়ে কৈলাশে ফিরেছেন উমা৷ রবিবার পুজো কার্নিভালের মধ্য […]

প্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় পিলারে ধাক্কা লেগে মৃত্যু ব্যক্তির

কলকাতা : দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় কলকাতায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায় উঁচু পিলারে ধাক্কা খেয়ে ৩২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম উৎসব চ্যাটার্জি, তিনি বেহালা এলাকার একটি ক্লাবের সাথে যুক্ত। তিনি বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে গাড়িতে ওঠেন এবং আলিপুরের জিরুট ব্রিজের […]

আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে কলকাতায় বিশেষ বৈঠক

কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত হতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে কলকাতার সল্টলেক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য শাখার শীর্ষ নেতারা। এই বৈঠকে নির্বাচনী কৌশল, প্রচার পরিকল্পনা এবং প্রার্থীতালিকা নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। দলীয় কর্মীদের সক্রিয়তা […]

বিজেপি’র র দুই পর্যবেক্ষক’ কে কলকাতায় স্বাগত

কলকাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির তরফে নবনিযুক্ত দুই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও নির্বাচনী সহ-পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার শহরে পৌঁছেছেন। এদিন, দমদমে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উভয়কে স্বাগত জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০২৬ […]